গাজীপুর , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীতে নামাজরত বৃদ্ধা হ/ত্যা: গ্রে”প্তার তিন কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ২৮ লাখ ৪৫ হাজার টাকা জব্দ, আটক ২ রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

মাদারীপুরের শিরখাড়ায় বিএনপির নির্বাচনী জনসভা, বক্তব্য দিলেন জাহান্দার আলী মিয়া

  • Reporter Name
  • Update Time : ১০:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ২৭ Time View

মোঃ মাহামুদুল হাসান | মাদারীপুর জেলা প্রতিনিধি

মাদারীপুর–২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী মিয়ার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার শিরখাড়া ইউনিয়ন যুবদলের আয়োজনে শুক্রবার (৩০ জানুয়ারি) শ্রীনদী বাজার সংলগ্ন বিএনপির কার্যালয়ের সামনে নদীর পাড়ের খেলার মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির মনোনীত প্রার্থী জাহান্দার আলী মিয়া। এ সময় তিনি বলেন, বিএনপি একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে রাজনীতিতে অংশ নিতে আগ্রহী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুতি গ্রহণ করছে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে নির্বাচন ও ভোটাধিকার নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে। ছাত্রসমাজ বৈষম্যের অবসান ও ন্যায্যতার দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিল উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন আন্দোলনে হতাহত হওয়ার ঘটনাগুলো দেশবাসীকে ব্যথিত করেছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের জবাবদিহি নিশ্চিত করা জরুরি।
জাহান্দার আলী মিয়া বলেন, রাজনৈতিক বিভাজন পরিহার করে গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপি একটি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দল হিসেবে দেশবাসীর সমর্থন প্রত্যাশা করে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ এবং মাদারীপুর সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নাহিদুজ্জামান খান নাহিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদল নেতা ওবায়দুল ফরাজী, শিরখাড়া ইউনিয়ন বিএনপির নেতা বাবলু শেখ ও তোতা বাঘা। এছাড়া ইশিবপুর ইউনিয়ন বিএনপির স্থানীয় নেতা বশীর মাতুব্বর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জনসভায় সভাপতিত্ব করেন শিরখাড়া ইউনিয়ন বিএনপির নেতা খোকন হাওলাদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিরখাড়া ইউনিয়ন যুবদল নেতা রাকিব বেপারী ও রাজিব ফরাজী। এ সময় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

নরসিংদীতে নামাজরত বৃদ্ধা হ/ত্যা: গ্রে”প্তার তিন

মাদারীপুরের শিরখাড়ায় বিএনপির নির্বাচনী জনসভা, বক্তব্য দিলেন জাহান্দার আলী মিয়া

Update Time : ১০:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬