গাজীপুর , রবিবার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
গাজীপুরে সাংবাদিকের ওপর হামলা, মোবাইল ছিনতাইচেষ্টার অভিযোগ বাসন থানার অভিযানে ইয়াবাসহ ছয় আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ কালিয়াকৈরে পিচ্চি আকাশ গ্রেপ্তার, ১৮ মামলার আসামির অস্ত্র উদ্ধার নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার মোসাদ্দেক হোসেন বুলবুল বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান হলেন চট্টগ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে ২৪৫ কোটি টাকার প্রস্তাব গাজীপুরে ড্রেন প্রকল্পে অনিয়মের অভিযোগ, দ্রুত ব্যবস্থা চাইলেন এলাকাবাসী উত্তরায় বাস দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত, নিরাপদ সড়কের দাবিতে ক্ষোভ দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা রাঙ্গামাটি হাসপাতালে ইএনটি বিশেষজ্ঞ ডা. ওমর ফারুকের অবসর
ভোটের হাওয়া
দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল মান্দা যুবদলের বিক্ষোভ মিছিল: অপপ্রচার ও অশিষ্ট রাজনীতির প্রতিবাদ গাজীপুরে তারেক জিয়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি ঘোষণা নাসিরনগরে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন, থানায় মামলা দীর্ঘ রাজনৈতিক পথচলার পর নতুন সিদ্ধান্তে তরিকুল ইসলাম সজিব নেত্রকোণা ছাত্রদল কমিটিতে সহ-সভাপতি হলেন গোলাম কিবরিয়া

মাদক ও চাঁদাবাজি নির্মূলে ঐক্যের গুরুত্ব দিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক

  • Reporter Name
  • Update Time : ১১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৯ Time View

মাদক ও চাঁদাবাজি নির্মূলে ঐক্যের গুরুত্ব দিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক

মোঃ দিদারুল ইসলাম, চট্টগ্রামঃ

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, সততা বজায় রেখে সকল উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে ন্যায় ও নীতির ভিত্তিতে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করে তিনি মাদক ও চাঁদাবাজি নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

গতকাল সোমবার বেলা ১১টায় বোয়ালখালী উপজেলা পরিষদ মিলনায়তনে (স্বাধীনতা) আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়।

বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, সমাজসেবা কর্মকর্তা পিপলূ চন্দ্র নাথ, কৃষি অফিসার মো. শাহানুর ইসলাম এবং বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান।

এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া শফি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসাইন, এলএসডি খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওমর ফারুক, আনসার ও ভিডিপি কর্মকর্তা শফিকুল ইসলাম, ফায়ার সার্ভিস কর্মকর্তা অলক চাকমা এবং পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মিজানুর রহমান প্রমুখ।

মতবিনিময় সভার আগে জেলা প্রশাসক বোয়ালখালী উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মাঝে ৩টি ট্রাইসাইকেল ও ৪ জনের হাতে ‘সুবর্ণ নাগরিক কার্ড’ বিতরণ করেন। পাশাপাশি ২ জন প্রতিবন্ধী ব্যক্তিকে ব্যবসায়িক সহায়তা হিসেবে ৫০ হাজার টাকা করে ক্ষুদ্রঋণ প্রদান করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

গাজীপুরে সাংবাদিকের ওপর হামলা, মোবাইল ছিনতাইচেষ্টার অভিযোগ

মাদক ও চাঁদাবাজি নির্মূলে ঐক্যের গুরুত্ব দিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক

Update Time : ১১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬