গাজীপুর , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বিরলে ব্যবসায়ীকে মারধর ও ৯৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ সখীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি, সবুজায়নে মানব কল্যাণ যুব সংঘ তিন কমিটি গঠনে প্রধানমন্ত্রীকে পিসিএনপির ধন্যবাদ ও অভিনন্দন গফরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ শুরু
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হেফাজতে মহিলা দলের বহিষ্কৃত নেত্রী পলি

  • Reporter Name
  • Update Time : ০৭:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ৩১ Time View

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হেফাজতে মহিলা দলের বহিষ্কৃত নেত্রী পলি

সাংবাদিক মোঃ মোতালেব হোসেন 

মাদক সম্পৃক্ততার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের বহিষ্কৃত নেত্রী রাহা মাহমুদা পলিকে হেফাজতে নিয়েছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তিনি মানিকগঞ্জ জেলা মহিলা দলের সাবেক প্রচার সম্পাদক এবং সাটুরিয়া উপজেলা শাখার সভাপতি ছিলেন।
রোববার (১৮ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জের জয়রা এলাকা থেকে তাকে হেফাজতে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শেখ মুহাম্মদ খালেদুল করিম।
তিনি জানান, জয়রা এলাকায় স্থানীয় কয়েকজন ব্যক্তি মাদক সম্পৃক্ততার অভিযোগে রাহা মাহমুদা পলিকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অবহিত করেন। পরে অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেন। এ সময় জব্দ করা মাদকের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে কি না, সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উপপরিচালক আরও জানান, জিজ্ঞাসাবাদে যদি তার বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ প্রমাণিত হয়, তাহলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হয়েছে কি না, সে বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।
উল্লেখ্য, এর আগে দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাহা মাহমুদা পলিকে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল থেকে বহিষ্কার করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হেফাজতে মহিলা দলের বহিষ্কৃত নেত্রী পলি

Update Time : ০৭:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬