গাজীপুর , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

ময়মনসিংহে ফ্যাসিস্ট শামিমের “ইউনাইটেড পরিবহন” বন্ধে প্রশাসনের চরম ব্যর্থতা

  • Reporter Name
  • Update Time : ০৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৮১ Time View

ময়মনসিংহে ফ্যাসিস্ট শামিমের “ইউনাইটেড পরিবহন” বন্ধে প্রশাসনের চরম ব্যর্থতা

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ:

আজ ২২ জানুয়ারি ২০২৬ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ময়মনসিংহ জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে “ফ্যাসিস্টের বাস বন্ধে প্রশাসনের ব্যর্থতা” শীর্ষক প্রতিবাদী সভা। সভায় সভাপতিত্ব করেন মোঃ জসিম উদ্দীন, এনসিপি জেলা সদস্য, এবং বক্তব্য রাখেন মোঃ আবু রায়হান (প্রধান সমন্বয়ক, হালুয়াঘাট), মোঃ মোজাম্মেল হক (প্রধান সমন্বয়ক, ঈশ্বরগঞ্জ), মোঃ মাসুদ রানা ও মোঃ মোকাররম আদনান।

সভায় সরাসরি আক্রমণ করা হয় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আলোচিত শহিদ জুলাই যোদ্ধা মোঃ রিদওয়ান হোসেন (সাগর) হত্যার অন্যতম আসামী মোঃ আমিনুল হক শামিম এবং তার মালিকানাধীন “ইউনাইটেড পরিবহন” কে।

ঘটনা স্মরণীয়, গত ১০ অক্টোবর ২০২৫ গেজেটভুক্ত জুলাই যোদ্ধা মোঃ আবু রায়হান মাসকান্দা বাসটার্মিনালে ইউনাইটেড পরিবহনের স্টাফ অরুন ঝন্টু কর্তৃক শারীরিক নির্যাতনের শিকার হন। পরবর্তীদিনে এনসিপির সদস্যরা বাস কাউন্টারের সামনে প্রতিবাদ জানান এবং ১৬টি ইউনাইটেড বাস সার্ভিস বন্ধের জন্য প্রশাসনের সরাসরি সহযোগিতা দাবি করেন।

প্রাথমিকভাবে স্থানীয় প্রশাসন ও জেলা মোটর মালিক সমিতির সদস্যরা সহমত প্রকাশ করে বাস বন্ধ রাখার অঙ্গীকার করলেও আজও সেই অঙ্গীকার কার্যকর হয়নি। তিন মাস অতিবাহিত হলেও প্রশাসন শূন্যচেতনা এবং উদাসীনতার পরিচয় দিচ্ছে।

সভায় প্রশ্ন তোলা হয়েছে: একজন জুলাই যোদ্ধা কেন পতিত সৈরাচারের দোসরের মালিকানাধীন প্রতিষ্ঠানের স্টাফ দ্বারা নির্যাতিত হবেন? কেন প্রশাসন এখনো নির্যাতিত ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ? কেন রাষ্ট্রের আইন, প্রশাসন ও সমিতি এককভাবে জুলায় যোদ্ধাদের মৌলিক নিরাপত্তা ও ন্যায্য দাবী বাস্তবায়নে দায়িত্বহীন?

এনসিপির নেতারা আরও জানিয়েছেন, পতিত সৈরাচারের সময় অর্থায়ন ও নির্দেশনায় দেশের সম্ভাবনাময়ী তরুণদের জীবন ও অঙ্গহানী ঘটানো ব্যক্তিরা এখনও সশরীরে প্রকাশ্যভাবে বিচরণ করছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে হুমকি-ধামকি, অপপ্রচার এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। প্রশাসন সম্পূর্ণ নিরব এবং উদাসীন।

ময়মনসিংহ জেলা এনসিপি স্পষ্ট করেছে, ইউনাইটেড পরিবহনের ১৬টি বাস অবিলম্বে বন্ধ করা এবং সংশ্লিষ্ট মালিকের সম্পদ বাজেয়াপ্ত না হলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা চরমভাবে হুমকির মুখে থাকবে। প্রশাসনের দীর্ঘদিনের উদাসীনতা দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার প্রক্রিয়া ত্বরান্বিত করছে।

সভায় সংবাদকর্মী হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, নাগরিক প্রতিদিন এর প্রতিনিধি, দৈনিক ময়মনসিংহ প্রতিদিন এর প্রতিনিধি গোলাম কিবরিয়া পলাশ, সাপ্তাহিক লৌহিত্য এর ভারপ্রাপ্ত সম্পাদক এম. এ. হাফিজ, সবর্ণ বাংলা সম্পাদক আরীফ রেওগীর, দৈনিক ময়মনসিংহ প্রতিদিন বার্তা সম্পাদক এনামুল হক ছোটন, ৭৫ বাংলা সম্পাদক মাঈন উদ্দিন উজ্জ্বল, আরিফ রব্বানী, জুয়েল, সেলিম সহ ময়মনসিংহ বিভাগের সাংবাদিকবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

ময়মনসিংহে ফ্যাসিস্ট শামিমের “ইউনাইটেড পরিবহন” বন্ধে প্রশাসনের চরম ব্যর্থতা

Update Time : ০৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬