গাজীপুর , শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
কালিয়াকৈরে পিচ্চি আকাশ গ্রেপ্তার, ১৮ মামলার আসামির অস্ত্র উদ্ধার নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার মোসাদ্দেক হোসেন বুলবুল বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান হলেন চট্টগ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে ২৪৫ কোটি টাকার প্রস্তাব গাজীপুরে ড্রেন প্রকল্পে অনিয়মের অভিযোগ, দ্রুত ব্যবস্থা চাইলেন এলাকাবাসী উত্তরায় বাস দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত, নিরাপদ সড়কের দাবিতে ক্ষোভ দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা রাঙ্গামাটি হাসপাতালে ইএনটি বিশেষজ্ঞ ডা. ওমর ফারুকের অবসর ২০ জুলাই কারফিউ: বৈষম্যবিরোধী আন্দোলনে সেনা মোতায়েন, স্তব্ধ ময়মনসিংহে জুলাই শহিদ দিবস ২০২৬ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ভোটের হাওয়া
দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল মান্দা যুবদলের বিক্ষোভ মিছিল: অপপ্রচার ও অশিষ্ট রাজনীতির প্রতিবাদ গাজীপুরে তারেক জিয়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি ঘোষণা নাসিরনগরে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন, থানায় মামলা দীর্ঘ রাজনৈতিক পথচলার পর নতুন সিদ্ধান্তে তরিকুল ইসলাম সজিব নেত্রকোণা ছাত্রদল কমিটিতে সহ-সভাপতি হলেন গোলাম কিবরিয়া

ময়মনসিংহে টিসিবি স্মার্ট কার্ড বিতরণ, সুবিধা পেল ১৮৯০ পরিবার

  • Reporter Name
  • Update Time : ০৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • ২০ Time View

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

নিম্ন আয়ের মানুষের জন্য সরকার পরিচালিত ভর্তুকি মূল্যের পণ্য বিতরণ কার্যক্রমকে আরও সহজ, স্বচ্ছ ও আধুনিক করতে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। এ উদ্যোগের আওতায় প্রথম পর্যায়ে মোট ১ হাজার ৮৯০টি পরিবারের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হবে।

মঙ্গলবার (১৭ জুন) ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকনোজ্জামান রোকন।

অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, টিসিবির দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার এবং সুবিধাভোগী সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি বলেন, টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড চালুর ফলে নিম্ন আয়ের মানুষ আরও সুশৃঙ্খল ও সহজ উপায়ে টিসিবির পণ্য সংগ্রহ করতে পারবেন।

তিনি বলেন, সুবিধাভোগীরা যাতে পণ্য গ্রহণের সময় কোনো ধরনের ভোগান্তি, দীর্ঘ লাইনে অপেক্ষা কিংবা অনাকাঙ্ক্ষিত হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সিটি কর্পোরেশনের কর্মকর্তা এবং টিসিবি ঠিকাদারদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে পণ্য বিতরণ ব্যবস্থা আরও কার্যকর করা সম্ভব হবে।

প্রশাসক মোঃ রুকনোজ্জামান রোকন আরও বলেন, টিসিবির পণ্য বিতরণের স্থান নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন স্থানে পণ্য বিতরণ করতে হবে, যেখানে সুবিধাভোগীরা সহজে পৌঁছাতে পারবেন এবং স্বল্প সময়ে প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারবেন।

ময়মনসিংহ সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, স্মার্ট কার্ড ব্যবস্থার মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীদের তথ্য সংরক্ষণ ও যাচাই করা সহজ হবে। পাশাপাশি পণ্য বিতরণে স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং অনিয়ম কমবে। এতে করে নিম্ন আয়ের পরিবারগুলো নিয়মিতভাবে সরকার নির্ধারিত দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয়ের সুযোগ পাবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি সুবিধাভোগীদের হাতে আনুষ্ঠানিকভাবে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড তুলে দেন। সংশ্লিষ্টরা আশা করছেন, এই উদ্যোগের মাধ্যমে দরিদ্র ও নিম্ন আয়ের জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক সুরক্ষা কার্যক্রম আরও শক্তিশালী হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কালিয়াকৈরে পিচ্চি আকাশ গ্রেপ্তার, ১৮ মামলার আসামির অস্ত্র উদ্ধার

ময়মনসিংহে টিসিবি স্মার্ট কার্ড বিতরণ, সুবিধা পেল ১৮৯০ পরিবার

Update Time : ০৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬