গাজীপুর , রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :

ময়মনসিংহে জাতীয় পার্টি নেতা আব্দুল আউয়াল সেলিম জামায়াতে ইসলামীতে যোগদান

  • Reporter Name
  • Update Time : ০৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ Time View

আরিফ রববানী, ময়মনসিংহ:

ময়মনসিংহে জাতীয় পার্টি (জাপা) থেকে পদত্যাগ করে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন জাপা রওশন এরশাদ গ্রুপের ময়মনসিংহ মহানগর সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল সেলিম।

জামায়াতে ইসলামীতে যোগদানের পর তার নেতৃত্বে জাতীয় পার্টির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ময়মনসিংহ-৪ (সদর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুলকে সমর্থন জানিয়েছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে সদস্য ফরম পূরণের মাধ্যমে দলে যোগ দেন। এই যোগদানের মাধ্যমে জামায়াতের ভোট ব্যাংকে নতুন শক্তি যুক্ত হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগরের আমির ও ময়মনসিংহ-৪ আসনের প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল বলেন, “আবদুল আউয়াল সেলিমের নেতৃত্বে জাপা থেকে আগত কর্মী ও সমর্থকরা জামায়াতের কার্যক্রমকে শক্তিশালী করবে।”

আব্দুল আউয়াল সেলিম বলেন, “জাতীয় পার্টি এখন আগের অবস্থায় নেই। জামায়াতের আদর্শ ও সংগঠন আমাকে আকৃষ্ট করেছে। আমি কোনো পদ-পদবি চাইনি, শুধু সহযোগী সদস্য হিসেবে দলে রয়েছি।”

তিনি আরও বলেন, “গত ৫ আগস্টের পর রাজনৈতিক চক্রান্তে জড়িত হওয়া এবং মিথ্যা মামলায় জেল হাজতে থাকার পরও আমি জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে যোগ দিচ্ছি। আমার লক্ষ্য জামায়াতের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা।”

জামায়াতে ইসলামীতে যোগদানের খবর ছড়িয়ে পড়ার পর ময়মনসিংহের বিভিন্ন সিনিয়র ও জুনিয়র নেতাকর্মীরও দলভুক্ত হওয়ার প্রস্তুতি চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

পীরগঞ্জে ৩.৫ কোটি টাকায় ১৩ কিমি খাল পুনঃখনন উদ্বোধন

ময়মনসিংহে জাতীয় পার্টি নেতা আব্দুল আউয়াল সেলিম জামায়াতে ইসলামীতে যোগদান

Update Time : ০৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬