গাজীপুর , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার মোসাদ্দেক হোসেন বুলবুল বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান হলেন চট্টগ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে ২৪৫ কোটি টাকার প্রস্তাব গাজীপুরে ড্রেন প্রকল্পে অনিয়মের অভিযোগ, দ্রুত ব্যবস্থা চাইলেন এলাকাবাসী উত্তরায় বাস দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত, নিরাপদ সড়কের দাবিতে ক্ষোভ দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা রাঙ্গামাটি হাসপাতালে ইএনটি বিশেষজ্ঞ ডা. ওমর ফারুকের অবসর ২০ জুলাই কারফিউ: বৈষম্যবিরোধী আন্দোলনে সেনা মোতায়েন, স্তব্ধ ময়মনসিংহে জুলাই শহিদ দিবস ২০২৬ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ছাতকে রহস্যজনক মৃত্যু: পিতা-পুত্রের পাল্টাপাল্টি মামলা, তদন্তের দাবি
ভোটের হাওয়া
দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল মান্দা যুবদলের বিক্ষোভ মিছিল: অপপ্রচার ও অশিষ্ট রাজনীতির প্রতিবাদ গাজীপুরে তারেক জিয়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি ঘোষণা নাসিরনগরে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন, থানায় মামলা দীর্ঘ রাজনৈতিক পথচলার পর নতুন সিদ্ধান্তে তরিকুল ইসলাম সজিব নেত্রকোণা ছাত্রদল কমিটিতে সহ-সভাপতি হলেন গোলাম কিবরিয়া

বিরলে কৃষকদের পুষ্টি প্রশিক্ষণে রেইনস প্রকল্পের ToT অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ৬০ Time View

সাদেকুল ইসলাম,বিরল(দিনাজপুর)প্রতিনিধিঃ

দিনাজপুরের বিরল উপজেলার ১০ নম্বর রানীপুকুর ইউনিয়নে কৃষকদের পুষ্টি সচেতনতা ও নিরাপদ কৃষি চর্চা বাড়াতে “কৃষকদের পুষ্টি প্রশিক্ষণ” বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ (ToT) অনুষ্ঠিত হয়েছে। গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (GAIN) এর আয়োজনে এবং রেইনস প্রকল্পের আওতায় বৃহস্পতিবার রানীপুকুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে ইউনিয়ন মাল্টিসেক্টর প্ল্যাটফর্ম (এমএসপি) সদস্য, প্রধান কৃষক ও স্থানীয় কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রানীপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল্লামা আজাদ ইকবাল লাবু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবর্ণা ইসলাম, কনসালটেন্ট, গেইন। এছাড়াও উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, সাপোর্ট স্টাফ মো. সালমান এবং ইউনিয়ন মাল্টিসেক্টর প্ল্যাটফর্মের সদস্যবৃন্দ।

প্রশিক্ষণে কৃষকদের আধুনিক ও পুষ্টি-সংবেদনশীল কৃষিকাজ বা “Nutrition-Sensitive Agriculture” সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। বিশেষ করে পরিবারভিত্তিক পুষ্টি চাহিদা পূরণে নিরাপদ খাদ্য উৎপাদন, শাকসবজি ও ফলমূল চাষ এবং উৎপাদন বৈচিত্র্য বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রশিক্ষকরা জানান, স্থানীয় পর্যায়ে পুষ্টি সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ খাদ্যাভ্যাস গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণে আমিষ, শর্করা, চর্বি, ভিটামিন ও খনিজ লবণের উৎস এবং মানবদেহে এসব পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।

এছাড়া কিশোর-কিশোরীদের পুষ্টিকর খাবারের প্রতি সচেতনতা, গর্ভবতী মা ও শিশুদের সুষম খাদ্যের প্রয়োজনীয়তা এবং অপুষ্টির লক্ষণ ও প্রতিকার সম্পর্কেও অংশগ্রহণকারীদের অবহিত করা হয়। নিরাপদ কীটনাশক ব্যবহার, পুষ্টি মডেল বাগান (Model Garden) তৈরি এবং উৎপাদিত খাদ্যের সঠিক সংরক্ষণ ও রান্নার কৌশল নিয়েও হাতে-কলমে ধারণা দেওয়া হয়।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় কৃষকরা আরও সচেতন হবেন এবং পুষ্টিকর খাদ্য উৎপাদনের মাধ্যমে পরিবার ও সমাজে সুস্বাস্থ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার

বিরলে কৃষকদের পুষ্টি প্রশিক্ষণে রেইনস প্রকল্পের ToT অনুষ্ঠিত

Update Time : ০৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬