গাজীপুর , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার সিদ্ধান্তে চট্টগ্রাম বন্দরে কর্মবিরতির ঘোষণা

  • Reporter Name
  • Update Time : ০৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • ২৮ Time View

বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার সিদ্ধান্তে চট্টগ্রাম বন্দরে কর্মবিরতির ঘোষণা

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম:

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল (এনসিটি) দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারায় দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বন্দরের সব অপারেশনাল কার্যক্রমে কর্মবিরতির ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিকদল ও সাবেক বন্দর সিবিএ।

ঘোষণা অনুযায়ী, আগামী ৩১ জানুয়ারি (শনিবার) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চট্টগ্রাম বন্দরের সকল অপারেশনাল কার্যক্রমে কর্মবিরতি (ধর্মঘট) পালন করা হবে।

চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিকদল ও সাবেক সিবিএ নেতারা বলেন, নিউমুরিং টার্মিনাল চট্টগ্রাম বন্দরের একটি কৌশলগত ও অত্যন্ত লাভজনক টার্মিনাল। এটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়া হলে বন্দরের রাজস্ব আয়, কর্মসংস্থান এবং জাতীয় স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। সরকারের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়ে তারা কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করেন। দাবি মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেওয়া হয়।

এদিকে, এনসিটি বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে দায়ের করা একটি রিট মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে। জানা গেছে, আজ বৃহস্পতিবার মামলাটির রায় ঘোষণা হতে পারে।

অন্যদিকে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের শীর্ষ কর্মকর্তারা চুক্তির প্রস্তুতি সম্পন্ন করে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, আদালতের রায়ে যদি আইনি বাধা না থাকে, তবে বৃহস্পতিবার অথবা আগামী রবিবারের মধ্যেই দ্রুত চুক্তি স্বাক্ষর করা হতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার সিদ্ধান্তে চট্টগ্রাম বন্দরে কর্মবিরতির ঘোষণা

Update Time : ০৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬