গাজীপুর , মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
হাতিবান্ধায় জিয়া খাল পুনঃখনন উদ্বোধন: কৃষি ও জলাবদ্ধতায় স্বস্তির আশা ডিপিএস প্রতারণায় গাইবান্ধায় ভুয়া কাজী চক্রের বিয়ে ভাঙার ফাঁদ নিয়ামতপুরে দুর্যোগ সহায়তা: ঢেউটিন ও অনুদান বিতরণ কালিহাতীতে বাস-সিএনজি দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু, শোক টাঙ্গাইলে চট্টগ্রামে ব্যাংক বিক্ষোভ: ৫ ব্যাংকের শাখায় তালা, গ্রাহকদের উত্তেজনা তেঁতুলিয়ায় চুরি গরু উদ্ধার, আটক ইউপি সদস্যের ভাই পূবাইল চাঞ্চল্যকর ঘটনা: চাচিকে নিয়ে ভাতিজা উধাও, এলাকায় তোলপাড় মসজিদে সেজদায় বৃদ্ধ মুসল্লি খুন, শ্রীমঙ্গলে ঘাতক আটক রাঙ্গামাটিতে ছাত্রদল কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে ঢাকা প্রেস ক্লাবে মানববন্ধন ও কর্মসূচি ঘোষণা
ভোটের হাওয়া

বাহুবলে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান, জরিমানা ৫৫ হাজার টাকা

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫২ Time View

স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের বাহুবল উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে একটি ট্রাক জব্দ করা হয় এবং ট্রাকচালককে ৫৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সাতকাপন ইউনিয়নের মধুপুর চা বাগান ও আশপাশের এলাকায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুল ইসলামের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে হামিদনগর ও রাঘবপুর এলাকার চা বাগান ও কৃষিজমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ট্রাকে লোড করার সময় ট্রাকটি জব্দ করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ট্রাকচালককে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে জব্দ করা প্রায় ৪৫০ ঘনফুট বালু উপজেলা পরিষদ চত্বরে সংরক্ষণ করা হয়েছে। অভিযানে বিজিবির একটি টিম প্রশাসনকে সহযোগিতা করে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সুরক্ষা ও সরকারি সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

হাতিবান্ধায় জিয়া খাল পুনঃখনন উদ্বোধন: কৃষি ও জলাবদ্ধতায় স্বস্তির আশা

বাহুবলে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান, জরিমানা ৫৫ হাজার টাকা

Update Time : ০৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬