গাজীপুর , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

বাঙ্গালহালিয়ায় ওঁকারেশ্বর মঠ ও মিশনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে বিশ্বশান্তি গীতাযজ্ঞ অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৫:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৮ Time View

মিলন বৈদ্য শুভ, চট্টগ্রাম:

রাঙামাটির রাজস্থলী উপজেলার যৌথখামার বাঙ্গালহালিয়ায় অবস্থিত ওঁকারেশ্বর মঠ ও মিশনের ৬ষ্ঠ বর্ষপূর্তি এবং পরমহংস ১০৮ যোগাচার্য্য শ্রী শ্রী বাবামনি জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের স্মরণে শ্রী শ্রী বিশ্বশান্তি গীতাযজ্ঞ, ধর্মীয় মহাসম্মেলন ও গীতা শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের মাতৃ পূজা ও পিতৃ পূজা–২০২৬ উপলক্ষে এক মহতী ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
দুই দিনব্যাপী এই ধর্মীয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওঁকারেশ্বর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ বিদেহানন্দ ব্রহ্মচারী মহারাজ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতায় ছিল শ্রীশ্রী জ্যোতিশ্বর গীতা শিক্ষা সংঘ (জ্যোগীশিস) বাংলাদেশ।
অনুষ্ঠানমালার মধ্যে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, মঙ্গলারতি, গুরুবন্দনা, গীতাপাঠ প্রতিযোগিতা, মাতৃ বন্দনা, মাতৃ সংগীত পরিবেশন, গীতাযজ্ঞের শুভ অধিবাস, শ্রীশ্রী গুরু পূজা, শ্রীশ্রী চণ্ডীপাঠ, মাতৃ পূজা, পিতৃ পূজা, গঙ্গা আহ্বান, বিশ্বশান্তি শ্রী শ্রী গীতাযজ্ঞ এবং দিবারাত্রি অন্নপ্রসাদের সুব্যবস্থা।
মহতী অনুষ্ঠানে শুভ আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন ১০৮ যোগাচার্য্য পরমহংস শ্রী শ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজ (বাবামনি)। এছাড়াও উপস্থিত ছিলেন জ্যোগীশিস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অলক কুমার চৌধুরী, সমরনাথ ব্রহ্মচারীসহ বিভিন্ন মঠ ও মন্দিরের সাধু-সন্ত মহারাজগণ এবং সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় কমিটির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আশ্রমের গৃহীত ও প্রস্তাবিত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরা হয়। এসব প্রকল্পের মধ্যে রয়েছে মূল মন্দির, সাধু নিবাস, ভক্ত নিবাস, অনাথ আশ্রম, ছাত্র নিবাস, বৃদ্ধাশ্রম, সংস্কৃত কলেজ, দাতব্যচিকিৎসা কেন্দ্র ও গো-শালা নির্মাণ। এসব মহতী প্রকল্প বাস্তবায়নে ভক্তদের স্বেচ্ছা অনুদান ও প্রণামী গ্রহণ করা হবে বলে আয়োজকরা জানান। এ বিষয়ে যোগাযোগের জন্য বিকাশ নম্বর: ০১৮১৪৯৭৭৭৮৪।
উক্ত মহতী ধর্মীয় অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত হাজার হাজার নারী-পুরুষ ভক্তবৃন্দের অংশগ্রহণে পুরো এলাকা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

বাঙ্গালহালিয়ায় ওঁকারেশ্বর মঠ ও মিশনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে বিশ্বশান্তি গীতাযজ্ঞ অনুষ্ঠিত

Update Time : ০৫:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬