গাজীপুর , সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
সোনাপুর ইউনিয়ন মেম্বার প্রার্থী ছাব্বির হোসেনের উন্নয়ন ও প্রতিশ্রুতি নওগাঁয় ব্র্যাক প্রাইজ প্রকল্পের কারিগরি প্রশিক্ষণ সনদ বিতরণ ব্র্যাকের প্রশিক্ষণে দুধ উৎপাদন ও গাভী পালনে দক্ষতা বৃদ্ধি ধনবাড়ীতে ৫ বছরে ১২ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত কালিয়াকৈরে পানিতে ডুবে শিশু মৃত্যু: নলুয়া এলাকায় হৃদয়বিদারক ঘটনা নাসিরনগরে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃ/ত্যু ঢাকা ডিসি অফিস পিয়ন ফিরোজ: চাঁদাবাজি-জমি দখল তদন্ত শুরু কালিয়াকৈরে প্রিপেইড মিটার সমস্যায় পল্লী বিদ্যুৎ ভোগান্তি চরমে গণরায় বাস্তবায়ন ও চট্টগ্রাম সমাবেশে ডা. শফিকুর রহমানের কঠোর বার্তা বোয়ালিয়া মডেল থানা পুলিশের সিভিল টিমের চমকপ্রদ সাফল্য অর্জন

বাগেরহাটে ১১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক।

  • Reporter Name
  • Update Time : ০৬:২৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ২৩ Time View

বাগেরহাটে ১১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক।

সাংবাদিক মোঃ মোতালেব হোসেন ভ্রাম্যমান প্রতিনিধ

বাগেরহাটে মাদকবিরোধী অভিযানে ১১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আটক ব্যক্তির নাম আনোয়ার হোসেন (৫৫)। রবিবার (১৮ জানুয়ারি) রাতে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

আনোয়ার হোসেন বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার ফুলহাতা এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার আব্দুল হাকিমের ছেলে।

ডিএনসি বাগেরহাট কার্যালয়ের উপ-পরিচালক মো. মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে অবস্থানরত ‘দোলা পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। এ সময় বাসে থাকা একটি কালো রঙের ব্যাগ তল্লাশি করে ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনোয়ার হোসেন স্বীকার করেছেন যে উদ্ধারকৃত গাঁজাগুলো তিনি ঢাকার একটি চক্রের কাছ থেকে সংগ্রহ করেন এবং কচুয়ার এক মাদক ব্যবসায়ীর কাছে সরবরাহের উদ্দেশ্যে বহন করছিলেন।

ডিএনসি সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য কয়েক লাখ টাকা হতে পারে। প্রাথমিক তদন্তে একটি সক্রিয় মাদক চক্রের অস্তিত্ব পাওয়া গেছে, যারা কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকায় মজুত করে পরবর্তীতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় সরবরাহ করে থাকে।

এ বিষয়ে উপ-পরিচালক মো. মিজানুর রহমান বলেন, “আমরা চক্রটির অন্যান্য সদস্যদের শনাক্তে কাজ করছি।”

আটক আনোয়ার হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বাগেরহাট সদর থানায় হস্তান্তর করা হবে।

স্থানীয় সচেতন মহল বাগেরহাটসহ উপকূলীয় অঞ্চলে মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর এমন অভিযান আরও জোরদারের দাবি জানিয়েছে। উল্লেখ্য, ডিএনসি বাগেরহাট জেলা কার্যালয় সম্প্রতি ধারাবাহিক অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ মাদক উদ্ধার ও একাধিক মাদক কারবারিকে আটক করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

সোনাপুর ইউনিয়ন মেম্বার প্রার্থী ছাব্বির হোসেনের উন্নয়ন ও প্রতিশ্রুতি

বাগেরহাটে ১১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক।

Update Time : ০৬:২৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬