গাজীপুর , সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
সোনাপুর ইউনিয়ন মেম্বার প্রার্থী ছাব্বির হোসেনের উন্নয়ন ও প্রতিশ্রুতি নওগাঁয় ব্র্যাক প্রাইজ প্রকল্পের কারিগরি প্রশিক্ষণ সনদ বিতরণ ব্র্যাকের প্রশিক্ষণে দুধ উৎপাদন ও গাভী পালনে দক্ষতা বৃদ্ধি ধনবাড়ীতে ৫ বছরে ১২ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত কালিয়াকৈরে পানিতে ডুবে শিশু মৃত্যু: নলুয়া এলাকায় হৃদয়বিদারক ঘটনা নাসিরনগরে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃ/ত্যু ঢাকা ডিসি অফিস পিয়ন ফিরোজ: চাঁদাবাজি-জমি দখল তদন্ত শুরু কালিয়াকৈরে প্রিপেইড মিটার সমস্যায় পল্লী বিদ্যুৎ ভোগান্তি চরমে গণরায় বাস্তবায়ন ও চট্টগ্রাম সমাবেশে ডা. শফিকুর রহমানের কঠোর বার্তা বোয়ালিয়া মডেল থানা পুলিশের সিভিল টিমের চমকপ্রদ সাফল্য অর্জন

বরিশালে আন্তঃবিভাগীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট

  • Reporter Name
  • Update Time : ০২:৪২ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৯ Time View

জামাল কাড়াল, বরিশাল

বরিশালে পিনাকল স্পোর্টস এসোসিয়েশনের আয়োজনে হোসাইন মোহাম্মদ সেলিম আন্তঃবিভাগীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫-২৬ এর উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বরিশাল স্পোর্টস ইউনিয়ন।

এই টুর্নামেন্টে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে মোট ৮টি দল অংশগ্রহণ করে। বিভিন্ন রাউন্ডে জয়লাভের পর ফাইনালে মুখোমুখি হয় বরিশাল ইয়াংস্টার ক্লাবের লিমন খান ও সাবিদ আকন এবং শরীয়তপুর ইয়াংস্টার ক্লাবের আল আমিন খান ও মাআজ। উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে শরীয়তপুর ইয়াংস্টার ক্লাব বিজয়ী হিসেবে চ্যাম্পিয়ন হয়।

ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন বরিশাল ইয়াংস্টার ক্লাবের সভাপতি নুর মুহাম্মদ আরিফ এবং ঝালকাঠি জেলা হেযবুত তওহীদের সভাপতি শাফায়েত হোসেন। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন হেযবুত তওহীদের বরিশাল বিভাগীয় সভাপতি ও পিনাকল স্পোর্টস এসোসিয়েশনের বরিশাল উপদেষ্টা শফিকুল আলম উখবা।

এ সময় উপস্থিত ছিলেন হেযবুত তওহীদ ও পিনাকল স্পোর্টস এসোসিয়েশনের বরিশাল জেলা সভাপতি লোকমান হোসেন, শরীয়তপুর জেলা সভাপতি বায়েজিত মালদ, গোপালগঞ্জ জেলা সভাপতি শরিফুল ইসলাম, বরিশাল বিভাগ হেযবুত তওহীদের প্রশাসনিক যোগাযোগ বিষয়ক সম্পাদক আতাউর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ ও অতিথিরা।

প্রধান অতিথি শফিকুল আলম উখবা বলেন,

“আমরা সারা বাংলাদেশে নিয়মিতভাবে বিভিন্ন ধরনের ক্রীড়া আয়োজন করছি। প্রথমে ঐতিহ্যবাহী কাবাডি ও হাডুডু খেলাকে জাতীয় পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য টুর্নামেন্ট আয়োজন করেছি। এরপর শীতকালীন ব্যাডমিন্টন ও ফুটবল টুর্নামেন্ট চালু করেছি। বর্তমানে সারা দেশে অন্তত ২০টির বেশি ক্লাব গড়ে উঠেছে।”

তিনি আরও বলেন,

“একসময় খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটকের আয়োজন নিয়মিত হতো, যা এখন বিলুপ্তির পথে। অনেক ক্ষেত্রে মারামারি ও সংঘর্ষের কারণে প্রশাসন খেলাধুলার অনুমতি দিতে চায় না। আমরা এই নেতিবাচক ধারাকে ভেঙে একটি সুস্থ ও সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে খেলাধুলার আয়োজন করছি। আলহামদুলিল্লাহ, ইতিবাচক সাড়া পাচ্ছি।”

সংবাদ সংক্রান্ত সূত্রে জানা গেছে, এই টুর্নামেন্টের মাধ্যমে বরিশালের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং স্থানীয় ক্রীড়া প্রেমীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি পেয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

সোনাপুর ইউনিয়ন মেম্বার প্রার্থী ছাব্বির হোসেনের উন্নয়ন ও প্রতিশ্রুতি

বরিশালে আন্তঃবিভাগীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট

Update Time : ০২:৪২ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬