গাজীপুর , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
পূবাইল চাঞ্চল্যকর ঘটনা: চাচিকে নিয়ে ভাতিজা উধাও, এলাকায় তোলপাড় মসজিদে সেজদায় বৃদ্ধ মুসল্লি খুন, শ্রীমঙ্গলে ঘাতক আটক রাঙ্গামাটিতে ছাত্রদল কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে ঢাকা প্রেস ক্লাবে মানববন্ধন ও কর্মসূচি ঘোষণা নগরকান্দায় স্বর্ণালংকার চুরি: সালিস নিয়ে অপপ্রচার হবিগঞ্জে গণমাধ্যম দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত জয়পুরহাটে বিজিবি অভিযান: ভারতীয় বিস্কুট ও চানাচুরসহ বিপুল পণ্য আটক অস্ট্রেলিয়া চাকরি প্রতারণায় ৬০ লাখ আত্মসাৎ, গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় নতুন কুড়ি স্পোর্টস উদ্বোধন, দেশব্যাপী ক্রীড়া উদ্যোগ শুরু পীরগঞ্জে ৩.৫ কোটি টাকায় ১৩ কিমি খাল পুনঃখনন উদ্বোধন
ভোটের হাওয়া

ফরহাদ হোসেন আজাদ পানি সম্পদ প্রতিমন্ত্রী, বোদা-দেবীগঞ্জে আনন্দ মিছিল

  • Reporter Name
  • Update Time : ০২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬১ Time View

মোঃ শাহজাহান কবির প্রধান পঞ্চগড় জেলা প্রতিনিধি:

রাজনীতির অঙ্গনে চলমান জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন পঞ্চগড়-২ আসনের জনপ্রিয় ও জননন্দিত তরুণ নেতা আলহাজ্ব মোঃ ফরহাদ হোসেন আজাদ।

প্রতিমন্ত্রী হিসেবে তাঁর শপথ গ্রহণের খবর ছড়িয়ে পড়তেই নিজ নির্বাচনী এলাকা বোদা ও দেবীগঞ্জ উপজেলায় আনন্দের জোয়ার বয়ে যায়। দলীয় নেতাকর্মী ও সমর্থকরা তাৎক্ষণিকভাবে আনন্দ মিছিল বের করেন এবং মিষ্টি বিতরণের মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

উল্লেখ্য, সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন ফরহাদ হোসেন আজাদ। স্থানীয়দের মতে, দীর্ঘদিনের মাঠ পর্যায়ের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং তারুণ্যের শক্তি দিয়ে তিনি দেশের পানি সম্পদ খাতকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সক্ষম হবেন।

প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন, যেন তাঁর উপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে পালন করতে পারেন এবং এলাকার উন্নয়ন ও দেশের কল্যাণে কাজ করে যেতে পারেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পূবাইল চাঞ্চল্যকর ঘটনা: চাচিকে নিয়ে ভাতিজা উধাও, এলাকায় তোলপাড়

ফরহাদ হোসেন আজাদ পানি সম্পদ প্রতিমন্ত্রী, বোদা-দেবীগঞ্জে আনন্দ মিছিল

Update Time : ০২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬