গাজীপুর , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :

পূবাইলে ধানের শীষ প্রতীকের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ১০:১২ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৯ Time View

সুব্রত চন্দ্র দাস | গাজীপুর প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর মহানগরীর পূবাইল এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ১২টা ৩০ মিনিটে গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৩৯ নম্বর ওয়ার্ডের হায়দ্রাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে হায়দ্রাবাদ উত্তরপাড়া বড়বাড়ী (দেলোয়ারের বাড়ি) এলাকায় এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। এতে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা এম. মঞ্জুরুল করিম রনির ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করা হয়।

উঠান বৈঠকে হায়দ্রাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. সাহাবুদ্দিন মোল্লার সভাপতিত্বে এবং সদস্য সচিব রবিউল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা মো. আবুল কালাম।

এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মো. আতাউর রহমান ও আব্দুল খালেক মণ্ডল, কোষাধ্যক্ষ ফাইজুল হক মনি, সহকারী কোষাধ্যক্ষ আব্দুর রশিদসহ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মুনসুর, মো. জালাল উদ্দিন, ইকবাল হোসেন, ইব্রাহিম মণ্ডল, আলী কবির প্রমুখ।

উঠান বৈঠকে বক্তারা বলেন, জননেতা এম. মঞ্জুরুল করিম রনি এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার আদায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানানো হয়।

উঠান বৈঠকে অত্র কেন্দ্রের বিপুল সংখ্যক ভোটার উপস্থিত ছিলেন এবং তারা নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রতি সমর্থন ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

পীরগঞ্জে ৩.৫ কোটি টাকায় ১৩ কিমি খাল পুনঃখনন উদ্বোধন

পূবাইলে ধানের শীষ প্রতীকের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত

Update Time : ১০:১২ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬