গাজীপুর , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নিখোঁজ শিশু কাকা: 📞কাকা: 01614624099 📞 বাবা: 01924152560 এসআইআর বিতর্কে পশ্চিমবঙ্গের ঐতিহাসিক ভোটগ্রহণ পূবাইলে ইজিবাইক ছিনতাই ও হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার, রহস্য উদ্ঘাটন গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হামলা: মানববন্ধন ও স্মারকলিপি প্রদান শিবপুর শিক্ষক হামলা: মনজিল মোল্লার ওপর হামলায় শিক্ষার্থীদের বিক্ষোভ বিশ্ব গ্রন্থ ও গ্রন্থস্বত্ব দিবস উপলক্ষে পীরগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত বরকলে চাঁদাবাজির মামলা: জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ টঙ্গীতে বিদেশি পিস্তল উদ্ধার: টঙ্গী পূর্ব থানার অভিযানে ২ জন গ্রেফতার গাজীপুরে মাদক অভিযানে গ্রেফতার, পরদিনই আসামির রহস্যময় প্রত্যাবর্তন মিরসরাইয়ে অবৈধ জ্বালানি মজুদে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

পূবাইলে ইজিবাইক ছিনতাই ও হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার, রহস্য উদ্ঘাটন

  • Reporter Name
  • Update Time : এক ঘন্টা আগে
  • ২২ Time View

গাজীপুর মহানগরীর পূবাইল থানায় সংঘটিত আলোচিত ইজিবাইক ছিনতাই ও হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। দীর্ঘ তদন্ত ও আধুনিক প্রযুক্তির ব্যবহারে এই ঘটনার অন্যতম প্রধান আসামি মোঃ হুমায়ুন বাড়ী ওরফে সুমন (৩৬) কে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, নিহত আব্দুর রহিম ভূইয়া (৪৮) গত ১৮ ডিসেম্বর ২০২৫ বিকেলে নিজ বাড়ি খোরাইদ থেকে ইজিবাইক নিয়ে বের হন। রাতে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পরিবার তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় ২১ ডিসেম্বর সকালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় পূবাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে নামে পুলিশ। তদন্তকারী কর্মকর্তা এসআই নাসির উদ্দিন তথ্য-প্রযুক্তির সহায়তায় ভিকটিমের মোবাইল ফোনের কললিস্ট ও লোকেশন বিশ্লেষণ করেন। এতে দেখা যায়, ঘটনার সময় সন্দেহভাজন হুমায়ুন বাড়ীর মোবাইল ফোনের অবস্থান ভিকটিমের কাছাকাছি ছিল। পরে রাতের দিকে তার অবস্থান ঢাকার মিরপুর এলাকায় পাওয়া যায়।

এই তথ্যের ভিত্তিতে পুলিশের সন্দেহ আরও জোরালো হয়। এরপর গোপন সংবাদের ভিত্তিতে ২৩ এপ্রিল ২০২৬ ভোরে ঢাকা মহানগরীর হাতিরঝিল এলাকায় অভিযান চালানো হয়। সেখানে থেকে হুমায়ুন বাড়ীকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছে যে, সে চালক আব্দুর রহিমকে অচেতন করে ইজিবাইক ও মোবাইল ছিনতাই করে এবং পরে তাকে হত্যা করে। এই পূবাইল হত্যা মামলায় তার সরাসরি জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত হুমায়ুন বাড়ীর বাড়ি বরিশালের গৌরনদী এলাকায় হলেও তিনি ঢাকার পল্লবীর কালসী এলাকায় বসবাস করতেন।

পুলিশ জানিয়েছে, ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। ইতোমধ্যে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নিখোঁজ শিশু কাকা: 📞কাকা: 01614624099 📞 বাবা: 01924152560

পূবাইলে ইজিবাইক ছিনতাই ও হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার, রহস্য উদ্ঘাটন

Update Time : এক ঘন্টা আগে