গাজীপুর , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

পুলিশ সুপারের নির্দেশে নওগাঁয় বড় ধরনের মাদকবিরোধী অভিযান ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও পিকআপসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৩:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ৩০ Time View

পুলিশ সুপারের নির্দেশে নওগাঁয় বড় ধরনের মাদকবিরোধী অভিযান ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও পিকআপসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

নওগাঁ | ২০ জানুয়ারি ২০২৬

নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নওগাঁ একটি বড় ধরনের মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে। অভিযানে ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজা, একটি পিকআপ ভ্যান জব্দসহ একজন মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে কুড়িগ্রাম জেলা থেকে একটি পিকআপ ভ্যানে করে নওগাঁর দিকে বড় একটি গাঁজার চালান আসছে। এ তথ্যের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জয়ব্রত পালের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একাধিক টিম গঠন করা হয়।

পরিকল্পনা অনুযায়ী একটি টিম ঢাকা রোডে, একটি টিম নওগাঁ সদর থানাধীন কিত্তিপুর বাজার এলাকায় এবং অপর একটি টিম রানীনগর এলাকায় অবস্থান নেয়, যাতে সন্দেহভাজন পিকআপটি কোনোভাবেই পালিয়ে যেতে না পারে।

সন্ধ্যা আনুমানিক ৫টা ৩০ মিনিটে নওগাঁ সদর থানাধীন কিত্তিপুর বাজার এলাকায় সন্দেহভাজন পিকআপটি পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া ডিবি পুলিশের বিশেষ টিম সেটি থামিয়ে তল্লাশি চালায়। এ সময় পিকআপের চালক মোঃ আব্দুস সালাম @ শামিম (পিতা: সাহেব আলী, গ্রাম: এগারো মাথা জয়মঙ্গল, থানা: নাগেশ্বরী, জেলা: কুড়িগ্রাম) কে আটক করা হয়।

পরবর্তীতে আসামির দেখানো মতে পিকআপে থাকা লাকড়ি নামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে দুইটি বস্তার ভেতরে মোট ৮টি পোটলায় সংরক্ষিত ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজা, মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানসহ অভিযুক্তকে জব্দ ও গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন,

“মাদক চোরাকারবারের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এই চক্রের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে।”

এ ঘটনায় নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

পুলিশ সুপারের নির্দেশে নওগাঁয় বড় ধরনের মাদকবিরোধী অভিযান ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও পিকআপসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

Update Time : ০৩:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬