গাজীপুর , সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
হারাগাছে নগ্ন ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার রাইখালীতে পাহাড় কেটে বালু উত্তোলন, বাড়ছে পরিবেশ ধ্বংসের ঝুঁকি সাংবাদিক ও শিক্ষানবিশআইনজীবী সাদিক হোসেন এপলু গাজীপুরে সাংবাদিকের ওপর হামলা, মোবাইল ছিনতাইচেষ্টার অভিযোগ বাসন থানার অভিযানে ইয়াবাসহ ছয় আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ কালিয়াকৈরে পিচ্চি আকাশ গ্রেপ্তার, ১৮ মামলার আসামির অস্ত্র উদ্ধার নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার মোসাদ্দেক হোসেন বুলবুল বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান হলেন চট্টগ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে ২৪৫ কোটি টাকার প্রস্তাব গাজীপুরে ড্রেন প্রকল্পে অনিয়মের অভিযোগ, দ্রুত ব্যবস্থা চাইলেন এলাকাবাসী
ভোটের হাওয়া
দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল মান্দা যুবদলের বিক্ষোভ মিছিল: অপপ্রচার ও অশিষ্ট রাজনীতির প্রতিবাদ গাজীপুরে তারেক জিয়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি ঘোষণা নাসিরনগরে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন, থানায় মামলা দীর্ঘ রাজনৈতিক পথচলার পর নতুন সিদ্ধান্তে তরিকুল ইসলাম সজিব নেত্রকোণা ছাত্রদল কমিটিতে সহ-সভাপতি হলেন গোলাম কিবরিয়া

পাথরঘাটায় হরিণ শিকারের দায়ে কারাদণ্ড, স্বামীকে তালাক দিলেন স্ত্রী

  • Reporter Name
  • Update Time : ১১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ৬২ Time View

মল্লিক এম.আই বুলবুল সোহেল, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটায় ফাঁদ পেতে বন্যপ্রাণী হরিণ নিধনের অভিযোগে এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ঘটনার জেরে ক্ষুব্ধ হয়ে স্বামীকে তালাক দিয়েছেন তার স্ত্রী। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

জানা গেছে, গত সোমবার (০২ মার্চ ২০২৬) রাতে পাথরঘাটা সদর ইউনিয়নের বাদুরতলার খাল এলাকায় বন বিভাগ ও যৌথ বাহিনীর একটি ঝটিকা অভিযান পরিচালিত হয়। এ সময় একটি ইঞ্জিনচালিত ট্রলার থেকে দুটি জবাই করা হরিণ এবং ৯০০টি বিশেষ ফাঁদ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মো. হানিফ (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

আটক হানিফ পাথরঘাটা সদর ইউনিয়নের হাঁড়িটানা গ্রামের বাসিন্দা। তবে তিনি দীর্ঘদিন ধরে পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডে পরিবার নিয়ে বসবাস করছিলেন।

গ্রেপ্তারের পর তাকে পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মো. পনির শেখ এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

আদালতের নির্দেশে জব্দ করা হরিণের চামড়া ও শিং সরকারিভাবে সংরক্ষণ করা হয়েছে। উদ্ধারকৃত মাংস কেরোসিন মিশিয়ে মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়েছে বলে বন বিভাগ সূত্রে জানা গেছে।

এদিকে স্বামীর এমন অপরাধমূলক কর্মকাণ্ডে সামাজিকভাবে লজ্জিত হয়ে তাকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেন স্ত্রী শাহীনুর বেগম (৪০)। তিনি বলেন, “হানিফ আগে সাগরে মাছ ধরতেন। কিন্তু ইদানীং তিনি অবৈধভাবে হরিণ শিকারে জড়িয়ে পড়েন। পরিবারের পক্ষ থেকে বারবার নিষেধ করা হলেও তিনি কথা শোনেননি।”

শাহীনুর বেগমের ছোট ভাই জহিরুল ইসলাম, যিনি পাথরঘাটা সদর বিট কার্যালয়ে বন বিভাগের মালির দায়িত্বে কর্মরত, বলেন, “হানিফের এই অবৈধ কর্মকাণ্ডের কারণে বন বিভাগে আমার কাজ করাও কঠিন হয়ে পড়েছিল। বহুবার সতর্ক করার পরও তিনি বিরত হননি। পরিবারের সম্মান রক্ষার্থে আমার বোন এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।”

স্থানীয়রা বলছেন, বন্যপ্রাণী নিধনের মতো অপরাধে জড়িয়ে পড়ায় একটি পরিবারের ভাঙনের ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হারাগাছে নগ্ন ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

পাথরঘাটায় হরিণ শিকারের দায়ে কারাদণ্ড, স্বামীকে তালাক দিলেন স্ত্রী

Update Time : ১১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬