গাজীপুর , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

পাঁচ বছর মেয়রের দায়িত্ব আমার অধিকার: চসিক মেয়র শাহাদাত

  • Reporter Name
  • Update Time : ০৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭৩ Time View

পাঁচ বছর মেয়রের দায়িত্ব আমার অধিকার: চসিক মেয়র শাহাদাত

মোঃ দিদারুল ইসলাম, চট্টগ্রামঃ

আদালতের রায় অনুযায়ী পাঁচ বছর মেয়রের দায়িত্ব পালন করা নিজের সাংবিধানিক অধিকার বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, কোর্টের রায় অনুসারে যেদিন থেকে আমি শপথ নিয়েছি, সেদিন থেকেই পাঁচ বছর মেয়রের দায়িত্বে থাকার অধিকার আমার রয়েছে।

২৪ ফেব্রুয়ারী(মঙ্গলবার) বিকেলে নগরের দেওয়ান বাজার ঘাটফরহাদ বেগ স্কুল মাঠে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, বর্তমানে নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর না থাকায় চসিকের সেবা কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে। বিদ্যমান সেবা আরও গতিশীল করতে ওয়ার্ডে ওয়ার্ডে কাউন্সিলর থাকা জরুরি। তাই চট্টগ্রামবাসীর বৃহত্তর স্বার্থে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গণমুখী নির্বাচন প্রয়োজন। তিনি বলেন, আমি এমন একটি নির্বাচন চাই, যেখানে জনগণ স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারবে। জনগণ যদি আমাকে ভোট দেয়, সেটি আমি সম্মানের সঙ্গে গ্রহণ করব, আর না দিলে সেটিও গণতান্ত্রিকভাবে মেনে নেব।

তিনি আরও বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে প্রায় ১০ লাখ শিশুকে টাইফয়েডের টিকা এবং মেয়েদের জরায়ু ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা বিনামূল্যে প্রদান করা হয়েছে। পাশাপাশি ফ্যামিলি কার্ড ও স্মার্ট কার্ডের মাধ্যমে অসহায়, বয়স্ক ও বিধবা নাগরিকদের সহায়তা অব্যাহত রয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেন, রমজান আমাদের সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের কষ্ট লাঘব করাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা শুধু ভোটের রাজনীতি করি না, মানুষের বিপদে পাশে থাকার রাজনীতি করি। সাধারণ মানুষের ইফতারের টেবিলে খাবার পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।

নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, জনগণ এবার স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছে। অতীতে যেভাবে ভয়ভীতি ও বাধার মাধ্যমে নির্বাচন প্রভাবিত করা হতো, এবারের নির্বাচনে তার পুনরাবৃত্তি হয়নি। ধানের শীষ উন্নয়ন ও সার্বভৌমত্বের প্রতীক উল্লেখ করে তিনি বলেন, এ প্রতীকের প্রতি আস্থা রাখার জন্য ভোটারদের ধন্যবাদ জানাই।

দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ ইলিয়াছ সরদারের সভাপতিত্বে এবং কোতোয়ালী থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সাবেক যুগ্ম সম্পাদক আবদুল মান্নান, আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন লিপু, মহানগর বিএনপি নেতা নকিব উদ্দিন ভূঁইয়া ও টেরিবাজার ব্যবসায়ী সমিতির উপদেষ্টা বেলায়েত হোসেন।

অনুষ্ঠানে মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ, কোতোয়ালী থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবু বক্করসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অসহায় ও নিম্নবিত্ত পরিবারের মাঝে চাল, ডাল, তেল, ছোলাসহ প্রয়োজনীয় ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

পাঁচ বছর মেয়রের দায়িত্ব আমার অধিকার: চসিক মেয়র শাহাদাত

Update Time : ০৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬