গাজীপুর , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

নির্যাতনের শিকার গৃহবধূর আদালতে আশ্রয়, স্বামীর বিরুদ্ধে মামলা

  • Reporter Name
  • Update Time : ১০:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • ৫৫ Time View

নিজস্ব প্রতিবেদক:

যৌতুকের দাবিতে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হওয়ার অভিযোগে স্বামীর বিরুদ্ধে আদালতের দারস্থ হয়েছেন এক গৃহবধূ। ন্যায়বিচার চেয়ে তিনি সংশ্লিষ্ট আদালতে মামলা গ্রহণ ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।

ভুক্তভোগীর অভিযোগ, বিয়ের সময় তার পিতা স্বর্ণালংকার, আসবাবপত্র ও নগদ ২ লাখ টাকা উপঢৌকন হিসেবে প্রদান করেন। কিন্তু বিয়ের পর থেকেই তার স্বামী পুনরায় যৌতুকের দাবিতে তাকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ ও নির্যাতন করতে থাকেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, পরবর্তীতে ভুক্তভোগী তার ভাইদের কাছ থেকে ওয়ারিস সূত্রে পাওয়া ৬ লাখ টাকা এনে স্বামীকে দেন। তবে স্বামী ওই অর্থ অপব্যয় করেন। তিনি নেশাগ্রস্ত এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সম্প্রতি ব্যবসার অজুহাতে আরও ২ লাখ টাকা যৌতুক দাবি করে চাপ সৃষ্টি করা হয়। সংসার টিকিয়ে রাখার আশায় এতদিন নির্যাতন সহ্য করলেও শেষ পর্যন্ত বাধ্য হয়ে আইনি পদক্ষেপ নেন ভুক্তভোগী।

অভিযোগ অনুযায়ী, ঘটনার আগের দিন তাকে পিতার বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরদিন স্থানীয় কয়েকজনের উপস্থিতিতে আবারও ২ লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে স্বামী অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেন—দাবিকৃত টাকা না দিলে তাকে তালাক দিয়ে অধিক যৌতুকের আশায় দ্বিতীয় বিয়ে করবেন।

স্থানীয় সাক্ষীরা যৌতুক ছাড়া সংসার করার পরামর্শ দিলেও তা প্রত্যাখ্যান করে অভিযুক্ত ব্যক্তি স্ত্রীকে পিতার বাড়িতে রেখে চলে যান। বর্তমানে ভুক্তভোগী পিতার বাড়িতে অবস্থান করছেন এবং অভিযোগ করেন, স্বামী তার কোনো খোঁজখবর নিচ্ছেন না বা ভরণপোষণ দিচ্ছেন না।

এ ঘটনায় আপোষ-মীমাংসার চেষ্টা চললেও ফলপ্রসূ না হওয়ায় অবশেষে আদালতে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। ভুক্তভোগী যৌতুক নিরোধ আইন, ১৯৮০-এর ৩ ধারায় মামলা গ্রহণ ও অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

নির্যাতনের শিকার গৃহবধূর আদালতে আশ্রয়, স্বামীর বিরুদ্ধে মামলা

Update Time : ১০:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬