গাজীপুর , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
পাঁচবিবিতে ৭০ ছাত্রী পেল বাইসাইকেল, শিক্ষা উপকরণ পেল ২০০ শিক্ষার্থী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম ঠাকুরগাঁওয়ে ইয়াবা উদ্ধার: ১০০ কিলোমিটার ধাওয়া করে ট্রাকচালক আটক বাসন থানার অভিযানে গ্রেপ্তার পাঁচ, গাঁজা ও ডাকাতি মামলার আসামি নওগাঁয় ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের নাটক, জুয়ায় হেরে গ্রেপ্তার ৬ নবাবগঞ্জে গাছের ডাল পড়ে আরোহীর মৃত্যু, ছেলে গুরুতর আহত পুলিশের সোর্স পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, বাসনে সোহেলকে ঘিরে প্রশ্ন সরাইল–নাসিরনগর–লাখাই সড়ক চার লেনে উন্নীতকরণের ভিত্তিপ্রস্তর স্থাপন ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস ২০২৬ পালিত বাংলাদেশের সংগীতাঙ্গনে আকাশ মাহমুদের বহুমুখী পথচলা
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

নিয়ামতপুরে বিশ্ব পরিবেশ দিবস: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • ৩৬ Time View

নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। “জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা” প্রতিপাদ্যকে সামনে রেখে দিনটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৩ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আয়োজন করে ডাসকো ফাউন্ডেশন, সিসিডিবি এবং ইকো-সোশ্যাল ডিপার্টমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুন। তিনি পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক অফিসার রিতা রানী পাল, ডাসকো ফাউন্ডেশনের প্রকল্প প্রকৌশলী মোঃ শামীম, সিসিডিবি’র এরিয়া ম্যানেজার হিউবার্ট বাড়ৈ এবং ইএসডিও’র কো-অর্ডিনেটর কলী ইয়াসমিন প্রমুখ। বক্তারা বলেন, পরিবেশ রক্ষা শুধু সরকারি উদ্যোগে সম্ভব নয়, এর জন্য সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা এবং ডাস্টবিন বিতরণ করা হয়। ডাসকো ফাউন্ডেশনের পক্ষ থেকে এই পরিবেশবান্ধব উপকরণ বিতরণ করা হয়, যা স্থানীয়ভাবে সবুজায়ন ও পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া ইকো-সোশ্যাল ডিপার্টমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর মাধ্যমে প্রায় ৫০ হাজার ফলজ গাছের চারা বিতরণের একটি বৃহৎ পরিকল্পনা সম্পর্কে জানানো হয়, যা ভবিষ্যতে নিয়ামতপুর উপজেলায় সবুজায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে।

এই আয়োজনটি নিয়ামতপুরে পরিবেশ কর্মসূচি হিসেবে স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলেছে এবং তরুণ প্রজন্মকে পরিবেশ সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা মনে করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পাঁচবিবিতে ৭০ ছাত্রী পেল বাইসাইকেল, শিক্ষা উপকরণ পেল ২০০ শিক্ষার্থী

নিয়ামতপুরে বিশ্ব পরিবেশ দিবস: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Update Time : ০৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬