গাজীপুর , শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
বাসন থানার অভিযানে ইয়াবাসহ ছয় আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ কালিয়াকৈরে পিচ্চি আকাশ গ্রেপ্তার, ১৮ মামলার আসামির অস্ত্র উদ্ধার নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার মোসাদ্দেক হোসেন বুলবুল বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান হলেন চট্টগ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে ২৪৫ কোটি টাকার প্রস্তাব গাজীপুরে ড্রেন প্রকল্পে অনিয়মের অভিযোগ, দ্রুত ব্যবস্থা চাইলেন এলাকাবাসী উত্তরায় বাস দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত, নিরাপদ সড়কের দাবিতে ক্ষোভ দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা রাঙ্গামাটি হাসপাতালে ইএনটি বিশেষজ্ঞ ডা. ওমর ফারুকের অবসর ২০ জুলাই কারফিউ: বৈষম্যবিরোধী আন্দোলনে সেনা মোতায়েন, স্তব্ধ
ভোটের হাওয়া
দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল মান্দা যুবদলের বিক্ষোভ মিছিল: অপপ্রচার ও অশিষ্ট রাজনীতির প্রতিবাদ গাজীপুরে তারেক জিয়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি ঘোষণা নাসিরনগরে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন, থানায় মামলা দীর্ঘ রাজনৈতিক পথচলার পর নতুন সিদ্ধান্তে তরিকুল ইসলাম সজিব নেত্রকোণা ছাত্রদল কমিটিতে সহ-সভাপতি হলেন গোলাম কিবরিয়া

নরসিংদীর শিবপুরে সাংবাদিক সংস্থার ইফতার ও আলোচনা সভা

  • Reporter Name
  • Update Time : ০৪:৫০ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • ৫২ Time View

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি  নরসিংদীর শিবপুর উপজেলায় জাতীয় সাংবাদিক সংস্থা শিবপুর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা, পরিচিতি পর্ব, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ ২০২৬) বিকেলে শিবপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় সাংবাদিক, শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থা শিবপুর উপজেলা শাখার সভাপতি ও ঢাকা বিভাগের প্রশাসনিক প্রতিনিধি সিআরবি আব্দুল হান্নান মানিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার (কালামিয়া), সভাপতি শিবপুর উপজেলা বিএনপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শিবপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মোঃ আলমগীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সহ-সভাপতি ও শিবপুর প্রেস ক্লাবের আহ্বায়ক মোঃ কামাল হোসেন প্রধান, জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক শিবপুর প্রেস ক্লাব আবু নাঈম রিপন, জেলা জাতীয় সাংবাদিক সংস্থার দপ্তর সম্পাদক মোঃ আব্দুল্লাহ মিয়া, জাতীয় সাংবাদিক সংস্থা শিবপুর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ওবায়েদ উল্লাহ সরকার, শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের সাবেক জিএস নূরুল আমিন রিকাবদার জাহান, শিবপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ বিল্লাল হোসাইনসহ আরও অনেকে।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা শিবপুর উপজেলা শাখার সহ-সভাপতি মোহাম্মদ আবু তাহের এবং সাংগঠনিক সম্পাদক আরমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক মোঃ অলিউল্লাহ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সাবিনা আক্তার সাথী, অর্থ সম্পাদক এস এ বাছেদ এবং দপ্তর সম্পাদক মোঃ তারেক।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা একটি মহৎ ও দায়িত্বপূর্ণ পেশা। সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলা একজন সাংবাদিকের নৈতিক দায়িত্ব। তারা বলেন, সাংবাদিকতা করতে হলে লোভ-লালসা পরিহার করে নিরপেক্ষভাবে কাজ করতে হবে। কিছু অসাধু ব্যক্তি সাংবাদিক পরিচয় ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা করে, যা প্রকৃত সাংবাদিকতার জন্য ক্ষতিকর।
বক্তারা আরও বলেন, কিছুসংখ্যক সাংবাদিক ক্ষমতাসীনদের ছত্রছায়ায় থেকে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাদের অবস্থানও পরিবর্তিত হয়। এ ধরনের সুযোগসন্ধানী সাংবাদিকতা সমাজ ও রাষ্ট্রের জন্য ক্ষতিকর। তাই প্রকৃত সাংবাদিকদের উচিত নৈতিকতা বজায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা আরও বলেন, অল্প কিছু টাকার বিনিময়ে কারও বিরুদ্ধে মিথ্যা বা মানহানিকর সংবাদ প্রকাশ করা থেকে বিরত থাকতে হবে। সাংবাদিকতার মূল লক্ষ্য হওয়া উচিত সমাজের সত্য তুলে ধরা এবং জনগণের কল্যাণে কাজ করা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিবপুরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন এতিমখানার শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন। মজলিশপুর দারুল উলুম এতিমখানা মাদ্রাসার কোরআনের হাফেজ শিক্ষার্থী খন্দকার রাতুল বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং সাংবাদিক সমাজের উন্নতি কামনা করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে জাতীয় সাংবাদিক সংস্থা শিবপুর উপজেলা শাখা সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বাসন থানার অভিযানে ইয়াবাসহ ছয় আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ

নরসিংদীর শিবপুরে সাংবাদিক সংস্থার ইফতার ও আলোচনা সভা

Update Time : ০৪:৫০ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬