গাজীপুর , বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
কালিহাতীতে মাদকবিরোধী অভিযান: জিরো টলারেন্স ঘোষণা হাতিবান্ধায় জিয়া খাল পুনঃখনন উদ্বোধন: কৃষি ও জলাবদ্ধতায় স্বস্তির আশা ডিপিএস প্রতারণায় গাইবান্ধায় ভুয়া কাজী চক্রের বিয়ে ভাঙার ফাঁদ নিয়ামতপুরে দুর্যোগ সহায়তা: ঢেউটিন ও অনুদান বিতরণ কালিহাতীতে বাস-সিএনজি দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু, শোক টাঙ্গাইলে চট্টগ্রামে ব্যাংক বিক্ষোভ: ৫ ব্যাংকের শাখায় তালা, গ্রাহকদের উত্তেজনা তেঁতুলিয়ায় চুরি গরু উদ্ধার, আটক ইউপি সদস্যের ভাই পূবাইল চাঞ্চল্যকর ঘটনা: চাচিকে নিয়ে ভাতিজা উধাও, এলাকায় তোলপাড় মসজিদে সেজদায় বৃদ্ধ মুসল্লি খুন, শ্রীমঙ্গলে ঘাতক আটক রাঙ্গামাটিতে ছাত্রদল কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ
ভোটের হাওয়া

নবীগঞ্জে পরিত্যক্ত বাগানে ঝুলন্ত অবস্থায় বৃদ্ধের লাশ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ১১ Time View

স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের করগাঁও গ্রামে নিখোঁজের চার দিন পর মোশাহিদ মিয়া (৬০) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত শেখ মোহাম্মদ কতিব উল্লাহর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোশাহিদ মিয়া দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। চার দিন আগে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে বাড়ির পাশের একটি পরিত্যক্ত বাগান থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে নবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শাহরিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মিয়া জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

পুলিশের প্রাথমিক ধারণা, মানসিক ভারসাম্যহীন অবস্থায় তিনি জঙ্গলে গিয়ে মৃত্যুবরণ করেন। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ও শোকের আবহ বিরাজ করছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কালিহাতীতে মাদকবিরোধী অভিযান: জিরো টলারেন্স ঘোষণা

নবীগঞ্জে পরিত্যক্ত বাগানে ঝুলন্ত অবস্থায় বৃদ্ধের লাশ উদ্ধার

Update Time : ০৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬