গাজীপুর , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

নগরীর ৩৭ ও ৩৮ নম্বর ওয়ার্ডে জামায়াত প্রার্থী শফিউল আলমের গণসংযোগ

  • Reporter Name
  • Update Time : ০১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৮ Time View

চট্টগ্রাম-১১ আসনে পরিবর্তনের বার্তা

← Back

Thank you for your response. ✨

বিশেষ সংবাদদাতা :

চট্টগ্রাম-১১ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দল সমর্থিত প্রার্থী জননেতা মোহাম্মদ শফিউল আলম নগরীর ৩৭ ও ৩৮ নম্বর ওয়ার্ডে দিনব্যাপী ব্যাপক গণসংযোগ কর্মসূচি পালন করেছেন।

গণসংযোগকালে তিনি সংশ্লিষ্ট ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লা, সড়ক ও বাজার এলাকা ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি এলাকাবাসীর সমস্যা, অভাব-অভিযোগ ও সম্ভাবনার কথা মনোযোগ সহকারে শোনেন এবং দীর্ঘদিনের জমে থাকা বিভিন্ন সমস্যার খোঁজখবর নেন।

গণসংযোগে অংশ নিয়ে শফিউল আলম বলেন, “জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিত করা এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লক্ষ্যেই আমি নির্বাচনে অংশ নিয়েছি। মানুষের ভালোবাসা ও সমর্থনই আমার রাজনীতির মূল প্রেরণা।”

তিনি আরও বলেন, চট্টগ্রাম-১১ আসনের সার্বিক উন্নয়ন ও জনস্বার্থ রক্ষায় জনগণকে সঙ্গে নিয়েই তিনি কাজ করতে চান। মানুষের প্রত্যাশা পূরণে সততা ও জবাবদিহিতার রাজনীতি প্রতিষ্ঠা করাই তাঁর লক্ষ্য।

গণসংযোগ চলাকালে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। স্থানীয় অনেকেই প্রার্থীকে ফুলেল শুভেচ্ছা জানান এবং পরিবর্তনের প্রত্যাশায় তাঁর প্রতি সমর্থন ব্যক্ত করেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উন্নয়ন, নিরাপত্তা, কর্মসংস্থান ও সুশাসনের বিষয়ে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেন।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের স্থানীয় নেতৃবৃন্দ, দায়িত্বশীল কর্মী ও বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। গণসংযোগকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

নগরীর ৩৭ ও ৩৮ নম্বর ওয়ার্ডে জামায়াত প্রার্থী শফিউল আলমের গণসংযোগ

Update Time : ০১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬