গাজীপুর , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

নগরবাসীর স্বস্তি, ডোর টু ডোর ময়লা সংগ্রহে আর খরচ নেই চট্টগ্রামে

  • Reporter Name
  • Update Time : ০৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯৫ Time View

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ঘোষণা করেছে, আগামী মার্চ মাস থেকে নগরবাসীকে ‘ডোর টু ডোর’ ময়লা সংগ্রহের জন্য আর কোনো টাকা দিতে হবে না। রোববার (২২ ফেব্রুয়ারি) হালিশহর এইচ ব্লকে একটি খেলার মাঠ ও ওয়াকওয়ে উদ্বোধনকালে মেয়র ডা. শাহাদাত হোসেন এই ঘোষণা দেন।

মেয়র বলেন, আগে বেসরকারি বা ঠিকাদারি ব্যবস্থায় ময়লা সংগ্রহের জন্য নগরবাসীকে অতিরিক্ত অর্থ দিতে হতো, যা অনেকের অভিযোগের কারণ ছিল। নতুন ব্যবস্থায় চসিক নিজস্ব কর্মচারীর মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করবে এবং বর্তমান ভেন্ডারদের সঙ্গে সমন্বয় করা হবে।

তিনি নগরবাসীকে নিয়মিত ময়লা নির্ধারিত স্থানে ফেলার আহ্বান জানিয়ে বলেন, এতে মশার উপদ্রব কমবে এবং নগর পরিবেশ পরিচ্ছন্ন থাকবে।

মেয়র আরও জানান, চসিক দেশের সিটি করপোরেশনগুলোর মধ্যে প্রথম হালিশহরে ময়লা থেকে বায়োগ্যাস উৎপাদনের উদ্যোগ নিয়েছে। বর্তমানে এ প্রকল্পের ফিজিবিলিটি স্টাডির শেষ পর্যায়ে কাজ চলছে। সফল হলে বর্জ্যকে সম্পদে রূপান্তর করা সম্ভব হবে।

চসিকের এ সিদ্ধান্তে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা আশা করছেন, এতে সাধারণ মানুষের আর্থিক চাপ কমবে এবং নগর পরিচ্ছন্নতায় ইতিবাচক পরিবর্তন আসবে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

নগরবাসীর স্বস্তি, ডোর টু ডোর ময়লা সংগ্রহে আর খরচ নেই চট্টগ্রামে

Update Time : ০৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬