গাজীপুর , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বিরলে ব্যবসায়ীকে মারধর ও ৯৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ সখীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি, সবুজায়নে মানব কল্যাণ যুব সংঘ তিন কমিটি গঠনে প্রধানমন্ত্রীকে পিসিএনপির ধন্যবাদ ও অভিনন্দন গফরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ শুরু
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

নগরকান্দায় স্বর্ণালংকার চুরি: সালিস নিয়ে অপপ্রচার

  • Reporter Name
  • Update Time : ০৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • ৪৬ Time View

মোঃ ইলিয়াছ খান (সালথা উপজেলা)প্রতিনিধি ফরিদপুর

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় স্বর্ণালংকার চুরির একটি ঘটনাকে কেন্দ্র করে সালিসকারীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রীরামদিয়া গ্রামে গত ২৪ মার্চ জাহাঙ্গীর মাতুব্বরের বাড়িতে চুরির ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ঘরের বেড়া কেটে স্বর্ণালংকার ও নগদ টাকা মিলিয়ে প্রায় আড়াই লাখ টাকার মালামাল চুরি করা হয়।

এ ঘটনায় একই বাড়ির ঘর জামাই মুহিত (৪৫)-এর বিরুদ্ধে সন্দেহ প্রকাশ করা হয়। পরে স্থানীয়দের জিজ্ঞাসাবাদে তিনি প্রথমে অস্বীকার করলেও, গ্রামীণ প্রথা অনুযায়ী ‘রুটি পড়া’ খাওয়ানোর পর তিনি চুরির কথা স্বীকার করেন বলে দাবি করা হয়। এরপর তিনি এলাকা থেকে পালিয়ে যান এবং এখনও পলাতক রয়েছেন।

ঘটনার পর গত ২৩ এপ্রিল স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা একটি সালিস বৈঠকের আয়োজন করেন। সেখানে মুহিতের বিরুদ্ধে দেড় লাখ টাকা জরিমানা ধার্য করা হয় এবং তা পরিশোধের জন্য ২০ দিনের সময় দেওয়া হয়। তবে অভিযোগ উঠেছে, নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে সালিসকারীদের বিরুদ্ধে অপপ্রচার চালায়।

অপপ্রচারে দাবি করা হয়, সালিসকারীরা দুই লাখ টাকা আত্মসাৎ করেছে এবং অভিযুক্ত ব্যক্তিকে বাড়ি থেকে উচ্ছেদ করেছে। তবে এসব অভিযোগকে ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করেছেন স্থানীয়রা।

অভিযুক্ত মুহিতের স্ত্রী তরুনা বেগম (৩৫) বলেন, “আমার স্বামী চুরি করেছে বলে আমি বিশ্বাস করি। এর আগেও সে চুরির ঘটনায় জড়িত ছিল। বর্তমানে সে পলাতক রয়েছে এবং আমি তার অবস্থান জানি না।” তিনি আরও জানান, তার স্বামী মাদকাসক্ত এবং মাদক মামলায় জেল খেটেছেন।

সালিসকারীদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে তিনি বলেন, “এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। একটি মহল আমাকে ভুল বুঝিয়ে কিছু কথা বলিয়েছে, যার প্রতিবাদ জানাচ্ছি।”

গ্রামের গণ্যমান্য ব্যক্তি সাহিদ সেক বলেন, “আমরা সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সালিস করেছি। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত।”

এলাকার সচেতন মহল বলছে, কোনো ঘটনা গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের আগে উভয় পক্ষের বক্তব্য নেওয়া জরুরি। একপাক্ষিক তথ্য প্রচার বিভ্রান্তি সৃষ্টি করে এবং নিরপরাধ মানুষের সম্মান ক্ষুণ্ন করতে পারে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব

নগরকান্দায় স্বর্ণালংকার চুরি: সালিস নিয়ে অপপ্রচার

Update Time : ০৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬