গাজীপুর , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

নকলায় এমপির সঙ্গে প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

  • Reporter Name
  • Update Time : ১০:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • ৬৫ Time View

নকলা (শেরপুর) প্রতিনিধি :

নকলা উপজেলার নবনির্বাচিত সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন নকলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

সোমবার রাতে পৌর শহরের কুর্শাবাদাগৈড় এলাকায় অবস্থিত এমপির বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল তাঁকে অভিনন্দন জানান এবং এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।

এ সময় আয়োজিত মতবিনিময় সভায় এমপি ফাহিম চৌধুরী বলেন, নির্বাচনী এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে গণমাধ্যমের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সংবাদকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংবাদপত্রের স্বাধীনতা ও অবাধ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আমরা একটি বৈষম্যমুক্ত দেশ গড়তে চাই, যেখানে সকল নাগরিকের ন্যায্য অধিকার সমুন্নত থাকবে।”

তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন, সম্ভাবনা, অসঙ্গতি ও সমস্যাগুলো তথ্যনির্ভর প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরা হলে প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাজ করতে সুবিধা হয়। দুর্নীতি ও অপরাধ প্রতিরোধেও সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে তিনি উল্লেখ করেন।

সাংবাদিকদের আত্মসমালোচনা প্রসঙ্গে এমপি বলেন, “সাংবাদিকতা একটি স্বাধীন পেশা। এখানে রাজনৈতিক সমর্থন নয়, পেশাগত দায়িত্বই মুখ্য হওয়া উচিত। দায়িত্ব পালনে সবাইকে নিরপেক্ষ ও সাহসী হতে হবে।”

সভায় উপস্থিত সাংবাদিকরা এলাকার সমস্যা-সম্ভাবনা এবং গণমাধ্যমের গঠনমূলক ভূমিকা নিয়ে মতামত তুলে ধরেন। এ সময় প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

নকলায় এমপির সঙ্গে প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

Update Time : ১০:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬