গাজীপুর , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

নওগাঁয় সব ধর্মের মানুষের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা হবে: শফিকুর রহমান

  • Reporter Name
  • Update Time : ০৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৫ Time View

উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ থেকে

নওগাঁ শহরের এটিম মাঠে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নওগাঁ জেলা জামায়াতের আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামী’র আমির শফিকুর রহমান বলেন, দেশের সকল ধর্মের মানুষই নিরাপদ ও সমান অধিকারভোগী হবেন। তিনি বলেন, “যে ভয়ের পরিবেশে মুসলমান নয় এমন মানুষদের থাকতে হয়, সেটিকে আমরা একেবারে নির্মূল করব। এই দেশ আমাদের সকলের। সবাইকে নিয়েই আমরা চলব।”

শফিকুর রহমান নারীদের নিরাপত্তার বিষয়েও অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, “মায়েদের জন্য ঘরে, চলাচলে এবং কর্মস্থলে মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। কোনো জালিম সাহস করবে না নারীর প্রতি অবমাননা করার।”

তিনি দেশ ও নওগাঁ জেলার উন্নয়ন নিয়ে কথাও বলেন। শফিকুর রহমান উল্লেখ করেন, নওগাঁ দেশের উত্তরাঞ্চলের কৃষির রাজধানী। এখানে উৎপন্ন ধান ও ফলের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে। জেলা শহরের প্রধান সড়ক চারলেন করা হবে, ফল সংরক্ষণাগার ও প্রসেসিং ইন্ডাস্ট্রি স্থাপন করা হবে এবং পর্যটন শিল্প বিকশিত হবে।

জানানো হয়, জনসভায় জেলা জামায়াতের শীর্ষ নেতারা ও আসন্ন সংসদ নির্বাচনের প্রার্থীরাও উপস্থিত ছিলেন। বক্তারা দেশের উন্নয়ন, নিরাপত্তা এবং ন্যায্যতাবোধের জন্য সকলকে একত্রিত হওয়ার আহ্বান জানান

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

নওগাঁয় সব ধর্মের মানুষের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা হবে: শফিকুর রহমান

Update Time : ০৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬