গাজীপুর , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

ধনবাড়ীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, পরিবারের দাবি—হ/ত্যা

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮২ Time View

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর ৭ বছর বয়সী এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার যদুনাথপুর ইউনিয়নের বারইপাড়া গ্রামের একটি পরিত্যক্ত ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শিশুটি মারিয়া (৭), সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

নিহত শিশুর বড় ভাই জুবায়ের হোসেন জানান, গত ২৬ জানুয়ারি সোমবার বাড়ি থেকে নিখোঁজ হয় তার ছোট বোন মারিয়া। নিখোঁজের পর এলাকায় মাইকিংসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। সন্দেহজনকভাবে পাশের বংশাই নদীতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল একদিন উদ্ধার অভিযান চালালেও শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় মারিয়ার বাবা উজ্জল হোসেন গত শুক্রবার (৩১ জানুয়ারি) ধনবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর থেকেই পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করে।

রোববার ভোরে স্থানীয় মুসল্লিরা ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে রাস্তার পাশে মৃত নান্নু মিয়ার একটি পরিত্যক্ত ঘর থেকে দুর্গন্ধ পায়। পরে স্থানীয়রা ঘরটি তল্লাশি করে ভেতরে থাকা একটি স্টিলের বাক্সের মধ্যে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পান। খবর পেয়ে ধনবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে স্থানীয় ময়েন উদ্দিনের ছেলে সুমন (২৫) ও আব্দুর রহিমের ছেলে রাফিউল (১৬)–কে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

নিহত শিশুর মা জবেদা, নানা ময়নাল হোসেনসহ পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, এমনকি সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দ্রুত দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা জরুরি।

এদিকে সহকারী পুলিশ সুপার (মধুপুর সার্কেল) আরিফুল ইসলাম ও ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুস সালাম সিদ্দিক ঘটনাস্থল পরিদর্শন করেন।

সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম জানান, দুর্গন্ধের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে। তদন্তের স্বার্থে দুইজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

তিনি আরও জানান, নিখোঁজের ঘটনায় শিশুটির বাবা ধনবাড়ী থানায় সাধারণ ডায়েরি করেছিলেন এবং পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

মো: পলাশ ইসলাম

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি

মোবাইল: ০১৯৫৩২৫৫০০৮

তারিখ

: ০১-০২-২০২৬ খ্রি.

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

ধনবাড়ীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, পরিবারের দাবি—হ/ত্যা

Update Time : ০৯:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬