গাজীপুর , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
পাঁচবিবিতে ৭০ ছাত্রী পেল বাইসাইকেল, শিক্ষা উপকরণ পেল ২০০ শিক্ষার্থী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম ঠাকুরগাঁওয়ে ইয়াবা উদ্ধার: ১০০ কিলোমিটার ধাওয়া করে ট্রাকচালক আটক বাসন থানার অভিযানে গ্রেপ্তার পাঁচ, গাঁজা ও ডাকাতি মামলার আসামি নওগাঁয় ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের নাটক, জুয়ায় হেরে গ্রেপ্তার ৬ নবাবগঞ্জে গাছের ডাল পড়ে আরোহীর মৃত্যু, ছেলে গুরুতর আহত পুলিশের সোর্স পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, বাসনে সোহেলকে ঘিরে প্রশ্ন সরাইল–নাসিরনগর–লাখাই সড়ক চার লেনে উন্নীতকরণের ভিত্তিপ্রস্তর স্থাপন ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস ২০২৬ পালিত বাংলাদেশের সংগীতাঙ্গনে আকাশ মাহমুদের বহুমুখী পথচলা
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: দীপেন দেওয়ান

  • Reporter Name
  • Update Time : ১১:১৫ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • ৭৩ Time View

রাঙামাটি প্রতিনিধি:

বুধবার (৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিঃ) রাঙামাটিতে পার্বত্য জেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান জানান, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। কোনো ধরণের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না এবং দুর্নীতিতে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্ত্রী বলেন, “আমরা এখন নিজেদের জনগণের শাসক নয়, বরং জনগণের সেবক হিসেবে কাজ করি।” তিনি আরও যোগ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট বার্তা দিয়েছেন যে, আমাদের কাজ হচ্ছে জনগণের সেবা নিশ্চিত করা। পার্বত্য অঞ্চলে উন্নয়নের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছানো এবং এলাকাভিত্তিক উন্নয়ন সমতার ভিত্তিতে ত্বরান্বিত করা হবে।

পার্বত্য চট্টগ্রামের স্থিতিশীলতা ও শান্তি রক্ষায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা অপরিহার্য উল্লেখ করে মন্ত্রী বলেন, পাহাড়ি ও বাঙালি নির্বিশেষে সবাই মিলে বৈষম্যহীন ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গড়ে তোলাই মূল লক্ষ্য।

সভায় উপস্থিত জ্যেষ্ঠ সাংবাদিকরা পার্বত্য অঞ্চলের বিভিন্ন সমস্যা, প্রাতিষ্ঠানিক অনিয়ম এবং সরকারের উন্নয়ন পরিকল্পনার চ্যালেঞ্জ তুলে ধরেন।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কঙ্কন চাকমা, বিএনপির রাঙামাটি জেলা সহসভাপতি সাইফুল ইসলাম ভুট্টো, সাইফুল ইসলাম পনির, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পাঁচবিবিতে ৭০ ছাত্রী পেল বাইসাইকেল, শিক্ষা উপকরণ পেল ২০০ শিক্ষার্থী

দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: দীপেন দেওয়ান

Update Time : ১১:১৫ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬