গাজীপুর , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

দীর্ঘ ১৯ বছর পর জন্মমাটি বগুড়ায় তারেক-জোবাইদা, ভোটের জয়ে ঐক্যের ডাক

  • Reporter Name
  • Update Time : ০২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • ২৯ Time View

দীর্ঘ ১৯ বছর পর জন্মমাটি বগুড়ায় তারেক-জোবাইদা, ভোটের জয়ে ঐক্যের ডাক

বগুড়া জেলা প্রতিনিধি | এস.এম. জয়

দীর্ঘ ১৯ বছরের প্রতীক্ষার পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান স্ত্রী ডা. জোবাইদা রহমানকে নিয়ে জন্মমাটি বগুড়ায় পা রাখলেন। আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা কার্যক্রমে অংশ নিতে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তিনি বগুড়ায় পৌঁছান।

বগুড়ায় পৌঁছানোর রাতেই এক বিশাল জনসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। শীত উপেক্ষা করে সন্ধ্যা থেকেই জনসভাস্থল ও মহাসড়কের দুই পাশে লাখো মানুষ সমাবেশে উপস্থিত হন। রাত দশটার পর তারেক-জোবাইদা শহরে প্রবেশ করলে স্লোগান ও উল্লাসে মুখরিত হয়ে ওঠে পুরো বগুড়া শহর।

জনাকীর্ণ সমাবেশে তারেক রহমান বলেন,

“বগুড়ার মাটি ও মানুষের সাথে আমার গভীর সম্পর্ক। আজ জোবাইদাকে নিয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পেরে আমি ধন্য। দীর্ঘ ১৯ বছর আপনাদের থেকে দূরে থাকলেও আমার মন সবসময় এই জনপদেই ছিল।” তিনি নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে মানুষের দ্বারে দ্বারে যাওয়ার নির্দেশ দেন এবং বিএনপি শান্তি ও স্থিতিশীলতার রাজনীতিতে বিশ্বাসী বলে জোর দেন।

এদিন রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত শহরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় স্বেচ্ছাসেবকরা সমন্বিতভাবে শৃঙ্খলা বজায় রাখেন। বিশ্লেষকরা মনে করছেন, স্ত্রী জোবাইদাকে নিয়ে এই সফর তৃণমূল পর্যায়ে বিএনপির শক্তি ও সাধারণ ভোটারদের মাঝে প্রভাব ফেলেছে।

সফরসূচি অনুযায়ী, আজ (৩০ জানুয়ারি) তারেক রহমান রংপুরে নির্ধারিত কর্মসূচিতে অংশ নেবেন। সেখানে তিনি জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন এবং বিকেলে নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন। রংপুরের কর্মসূচি শেষে রাতেই তিনি বগুড়ায় ফিরে স্থানীয় হোটেলে দ্বিতীয় দফা রাত্রিযাপন করবেন।

আগামীকাল (৩১ জানুয়ারি) সকালে তারা বগুড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। পথে দুপুরে সিরাজগঞ্জ এবং বিকেলে টাঙ্গাইল-এ নির্বাচনি জনসভায় অংশ নেবেন। সকল কর্মসূচি শেষে রাত ৮টার মধ্যে ঢাকার গুলশানে নিজ বাসভবনে পৌঁছাবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

দীর্ঘ ১৯ বছর পর জন্মমাটি বগুড়ায় তারেক-জোবাইদা, ভোটের জয়ে ঐক্যের ডাক

Update Time : ০২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬