গাজীপুর , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার মোসাদ্দেক হোসেন বুলবুল বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান হলেন চট্টগ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে ২৪৫ কোটি টাকার প্রস্তাব গাজীপুরে ড্রেন প্রকল্পে অনিয়মের অভিযোগ, দ্রুত ব্যবস্থা চাইলেন এলাকাবাসী উত্তরায় বাস দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত, নিরাপদ সড়কের দাবিতে ক্ষোভ দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা রাঙ্গামাটি হাসপাতালে ইএনটি বিশেষজ্ঞ ডা. ওমর ফারুকের অবসর ২০ জুলাই কারফিউ: বৈষম্যবিরোধী আন্দোলনে সেনা মোতায়েন, স্তব্ধ ময়মনসিংহে জুলাই শহিদ দিবস ২০২৬ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ছাতকে রহস্যজনক মৃত্যু: পিতা-পুত্রের পাল্টাপাল্টি মামলা, তদন্তের দাবি
ভোটের হাওয়া
দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল মান্দা যুবদলের বিক্ষোভ মিছিল: অপপ্রচার ও অশিষ্ট রাজনীতির প্রতিবাদ গাজীপুরে তারেক জিয়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি ঘোষণা নাসিরনগরে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন, থানায় মামলা দীর্ঘ রাজনৈতিক পথচলার পর নতুন সিদ্ধান্তে তরিকুল ইসলাম সজিব নেত্রকোণা ছাত্রদল কমিটিতে সহ-সভাপতি হলেন গোলাম কিবরিয়া

দলবদলের রাজনীতিতে প্রশ্নবিদ্ধ ইকবাল হোসেন তালুকদার

  • Reporter Name
  • Update Time : ০৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • ১৩১ Time View

দলবদলের রাজনীতিতে প্রশ্নবিদ্ধ ইকবাল হোসেন তালুকদার

নিজস্ব প্রতিবেদক

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগের সক্রিয় নেতা হিসেবে পরিচিত ইকবাল হোসেন তালুকদারের হঠাৎ বিএনপি নেতা হিসেবে আত্মপ্রকাশ নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় রাজনৈতিক সচেতন মহল।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন আওয়ামী লীগের সুবিধাভোগী ও দলীয় দোষর হিসেবে পরিচিত ইকবাল হোসেন তালুকদার বর্তমানে নিজেকে বিএনপির নেতা হিসেবে পরিচয় দিচ্ছেন। এতে এলাকায় রাজনৈতিক অস্বস্তি ও বিভ্রান্তি তৈরি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ইকবাল হোসেন তালুকদার (পিতা—মৃত মোছলেম তালুকদার) মধ্যপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য পদে দায়িত্ব পালন করেছেন। এ সংক্রান্ত একটি স্বাক্ষরিত কাগজপত্র বর্তমানে এলাকাবাসীর হাতে রয়েছে, যেখানে তার নাম, পদবি ও স্বাক্ষর সংযুক্ত রয়েছে বলে দাবি করা হয়।

স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় তিনি দলীয় প্রভাব খাটিয়ে বিভিন্ন সুবিধা গ্রহণ করেন এবং এলাকায় একক প্রভাব বিস্তার করেন। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর তিনি কৌশলে দল পরিবর্তন করে বিএনপির ছত্রচ্ছায়ায় নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।

মধ্যপাড়া ইউনিয়নের একাধিক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন,

“যারা দিনের পর দিন আওয়ামী লীগের নাম ব্যবহার করে সুবিধা নিয়েছে, তারাই এখন নতুন পরিচয়ে বিএনপি নেতা সেজেছে। এতে রাজনীতির আদর্শ ও নৈতিকতা প্রশ্নবিদ্ধ হচ্ছে।”

এদিকে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যেও বিষয়টি নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। তাদের মতে, অতীতে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের যথাযথ যাচাই-বাছাই ছাড়া দলে অন্তর্ভুক্ত করলে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ ধরনের সুবিধাবাদী দলবদল স্থানীয় রাজনীতিকে কলুষিত করে এবং ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মনোবল ভেঙে দেয়। তারা সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর কাছে স্পষ্ট অবস্থান গ্রহণ ও সাংগঠনিক তদন্তের দাবি জানিয়েছেন।

তবে এ বিষয়ে অভিযুক্ত ইকবাল হোসেন তালুকদার প্রতিবেদককে বলেন,

“আমি দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপির রাজনীতি করে আসছি। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমার নামে আওয়ামী লীগের সদস্য ফরম থাকার বিষয়টি আমি জানি না। এ ধরনের ফরম তৈরি করা সম্ভব—কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার নামে ফরম বানিয়ে অনলাইনে ছড়িয়েছে।”

এলাকাবাসী ও রাজনৈতিক সচেতন মহল দ্রুত বিষয়টির সুষ্ঠু তদন্ত এবং ইকবাল হোসেন তালুকদারের প্রকৃত রাজনৈতিক পরিচয় জনসমক্ষে স্পষ্ট করার দাবি জানিয়েছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার

দলবদলের রাজনীতিতে প্রশ্নবিদ্ধ ইকবাল হোসেন তালুকদার

Update Time : ০৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬