গাজীপুর , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

দক্ষিণ গফরগাঁও উপজেলা অনুমোদন: ময়মনসিংহ পেল ১৪তম উপজেলা

  • Reporter Name
  • Update Time : ০৩:২৪ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ৩৭ Time View

মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহ জেলার প্রশাসনিক কাঠামোয় যুক্ত হতে যাচ্ছে নতুন অধ্যায়। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর ১২১তম সভায় দক্ষিণ গফরগাঁও উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এর ফলে ময়মনসিংহের ১৪তম উপজেলা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে দক্ষিণ গফরগাঁও। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি এবং জনপ্রতিনিধিদের ধারাবাহিক প্রচেষ্টার পর এই সিদ্ধান্তকে এলাকাবাসী স্বাগত জানিয়েছেন।

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি জানান, বৃহস্পতিবার (১ জুলাই) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত নিকারের ১২১তম সভায় তিনটি নতুন উপজেলা, একটি নতুন থানা এবং প্রশাসনিক পুনর্গঠনের মোট ছয়টি প্রস্তাব অনুমোদন করা হয়।

অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, গফরগাঁও উপজেলার পাগলা থানার আওতাধীন আটটি ইউনিয়ন নিয়ে দক্ষিণ গফরগাঁও উপজেলা গঠন করা হবে। নতুন উপজেলার অন্তর্ভুক্ত ইউনিয়নগুলো হলো— মশাখালী, পাঁচবাগ, উস্থি, লংগাইর, পাইথল, দত্তের বাজার, নিগুয়ারী এবং টাংগাব।

বর্তমানে গফরগাঁও উপজেলায় একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন রয়েছে। এর মধ্যে আটটি ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের ফলে প্রশাসনিক কার্যক্রম আরও সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে স্থানীয় জনগণ সরকারি সেবা দ্রুত ও সহজভাবে পাওয়ার সুযোগ পাবেন।

এলাকাবাসীর মতে, দক্ষিণ গফরগাঁও উপজেলা প্রতিষ্ঠার ফলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ এবং আইনশৃঙ্খলা ব্যবস্থার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। দীর্ঘদিন ধরে দূরবর্তী এলাকা থেকে উপজেলা সদর পর্যন্ত যাতায়াতে যে ভোগান্তি ছিল, নতুন উপজেলা গঠনের মাধ্যমে তা অনেকটাই কমে আসবে।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের সময়ে প্রয়াত সাবেক সংসদ সদস্য ক্যাপ্টেন (অব.) গিয়াস উদ্দিনের উদ্যোগে পাগলা থানা প্রতিষ্ঠা করা হয়েছিল। পরে বর্তমান সংসদ সদস্য আখতারুজ্জামান বাচ্চু নির্বাচনী অঙ্গীকার হিসেবে পাগলাকে উপজেলায় উন্নীত করার প্রতিশ্রুতি দেন। তাঁর প্রচেষ্টার ধারাবাহিকতায় বর্তমান সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দক্ষিণ গফরগাঁও উপজেলা অনুমোদন পেয়েছে।

নিকারের সভায় শুধু ময়মনসিংহ নয়, দেশের আরও দুটি নতুন উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে ফটিকছড়ি উত্তর এবং কুমিল্লার মুরাদনগর উপজেলার ১০টি ইউনিয়ন নিয়ে বাঙ্গরা উপজেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই তিনটি উপজেলা যুক্ত হওয়ার ফলে দেশে উপজেলার সংখ্যা ৫০০ থেকে বেড়ে ৫০৩-এ উন্নীত হবে। পাশাপাশি চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে হালদা থানা প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে দেশের মোট থানার সংখ্যা দাঁড়াবে ৬৪০টি।

এ ছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার সীমানা পুনর্গঠনের প্রস্তাবও অনুমোদিত হয়েছে। একই সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তর পুনর্গঠনের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়।

স্থানীয় সচেতন মহলের মতে, ময়মনসিংহের ১৪তম উপজেলা হিসেবে দক্ষিণ গফরগাঁও প্রতিষ্ঠা শুধু প্রশাসনিক সম্প্রসারণ নয়, বরং এটি স্থানীয় উন্নয়ন, বিনিয়োগ, কর্মসংস্থান এবং জনসেবার নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে এলাকার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

দক্ষিণ গফরগাঁও উপজেলা অনুমোদন: ময়মনসিংহ পেল ১৪তম উপজেলা

Update Time : ০৩:২৪ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬