গাজীপুর , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বিরলে ব্যবসায়ীকে মারধর ও ৯৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ সখীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি, সবুজায়নে মানব কল্যাণ যুব সংঘ তিন কমিটি গঠনে প্রধানমন্ত্রীকে পিসিএনপির ধন্যবাদ ও অভিনন্দন গফরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ শুরু
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

তাড়াইলে সাংবাদিক আমিনুল ইসলাম রিপনকে সম্মাননা

  • Reporter Name
  • Update Time : ০৪:২৭ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৩ Time View

এনামুল হক রাশেদীঃ

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাংবাদিক আমিনুল ইসলাম রিপন সাংবাদিকতায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সত্য প্রকাশে বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক পেয়েছেন। ‘কালের নতুন সংবাদ’-এর ১১ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়।

মঙ্গলবার সকাল ১১টায় কিশোরগঞ্জ প্রেসক্লাবের কনফারেন্স রুমে আলোচনা সভা, কেক কাটা ও সেরা সাংবাদিকদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত সাংবাদিকদের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

সাংবাদিক আমিনুল ইসলাম রিপন বর্তমানে তাড়াইল উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে)-এর তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক। সাংবাদিকতায় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ, সত্য তুলে ধরা এবং পেশাগত দায়িত্ব পালনে অবদানের স্বীকৃতি হিসেবে তাকে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘কালের নতুন সংবাদ’-এর সম্পাদক খায়রুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দৈনিক দিনকালের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আবু জাফর সালেহ মো. বাবুল।

আলোচনা সভায় বিএনপি নেতা রুহুল হোসাইন, কিশোরগঞ্জ জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক এমদাদুল্লাহ, জেলা কৃষক দলের যুগ্ম সম্পাদক সালাহউদ্দিন খান ছোটন, করিমগঞ্জ সরকারি কলেজের প্রভাষক রাজ্জাকুন্নেছা সুমী, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা বক্তব্য দেন।

এ সময় কিশোরগঞ্জ ও বিভিন্ন উপজেলার সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা সাংবাদিকতার ক্ষেত্রে দায়িত্বশীলতা, বস্তুনিষ্ঠতা এবং সত্য প্রকাশের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘কালের নতুন সংবাদ’ পরিবারের পক্ষ থেকে বছরসেরা ও বিভিন্ন ক্যাটাগরিতে সেরা সাংবাদিকদের পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়। সম্মাননা পাওয়া সাংবাদিকদের মধ্যে রয়েছেন অ্যাডভোকেট আসাউজ্জামান জুয়েল, গাজীপুর প্রতিনিধি এমদাদুল হক, নেত্রকোণা প্রতিনিধি আলম খান, আতাউর রহমান বাচ্চু, সাংবাদিক আমিনুল ইসলাম রিপন এবং বিএমইউজের হোসেনপুর শাখার সভাপতি এস কে শাহিন নবাব।

তাড়াইলের সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে আমিনুল ইসলাম রিপনের এই স্বীকৃতি স্থানীয় সাংবাদিক মহলে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে তার ভূমিকার স্বীকৃতি হিসেবে এই সম্মাননা সাংবাদিকতায় তার কাজকে আরও উৎসাহিত করবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব

তাড়াইলে সাংবাদিক আমিনুল ইসলাম রিপনকে সম্মাননা

Update Time : ০৪:২৭ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬