গাজীপুর , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

ঢাকা-৫ আসনের ৬৭নং ওয়ার্ডে গণসংযোগে বিএনপি প্রার্থী নবী উল্লাহ নবী

  • Reporter Name
  • Update Time : ০৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ৩৩ Time View

ঢাকা-৫ আসনের ৬৭নং ওয়ার্ডে গণসংযোগে বিএনপি প্রার্থী নবী উল্লাহ নবী

সাংবাদিক মোঃ মোতালেব হোসেন 

ঢাকা-৫ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব নবী উল্লাহ নবী ৬৭নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ব্যাপক গণসংযোগ করেছেন।

গণসংযোগকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচনী এজেন্ট ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ফেরদৌস হোসেন রনি, বিএনপি ওয়ার্ড সভাপতি জয়নাল সাহেব, সাধারণ সম্পাদক দুলাল মেম্বার, বিএনপি নেতা জাহাঙ্গীর আলমসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

এ সময় তিনি শুকরসি, দারুন্নাজাত এলাকাসহ ৬৭নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে সাধারণ ভোটারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। স্থানীয় জনগণ তাঁর কাছে জলাবদ্ধতা, গ্যাস সংকট, বিশুদ্ধ পানির অভাব, বেকারত্ব, ভাঙাচোরা রাস্তা ও যোগাযোগ ব্যবস্থার বেহাল দশাসহ নানা সমস্যার কথা তুলে ধরেন।

ভোটারদের উদ্দেশ্যে নবী উল্লাহ নবী বলেন, নির্বাচিত হলে এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করবেন। তিনি আরও বলেন, একটি বাসযোগ্য, পরিকল্পিত ও উন্নত ঢাকা-৫ গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান।

গণসংযোগকালে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

ঢাকা-৫ আসনের ৬৭নং ওয়ার্ডে গণসংযোগে বিএনপি প্রার্থী নবী উল্লাহ নবী

Update Time : ০৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬