গাজীপুর , মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নিয়ামতপুরে দুর্যোগ সহায়তা: ঢেউটিন ও অনুদান বিতরণ কালিহাতীতে বাস-সিএনজি দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু, শোক টাঙ্গাইলে চট্টগ্রামে ব্যাংক বিক্ষোভ: ৫ ব্যাংকের শাখায় তালা, গ্রাহকদের উত্তেজনা তেঁতুলিয়ায় চুরি গরু উদ্ধার, আটক ইউপি সদস্যের ভাই পূবাইল চাঞ্চল্যকর ঘটনা: চাচিকে নিয়ে ভাতিজা উধাও, এলাকায় তোলপাড় মসজিদে সেজদায় বৃদ্ধ মুসল্লি খুন, শ্রীমঙ্গলে ঘাতক আটক রাঙ্গামাটিতে ছাত্রদল কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে ঢাকা প্রেস ক্লাবে মানববন্ধন ও কর্মসূচি ঘোষণা নগরকান্দায় স্বর্ণালংকার চুরি: সালিস নিয়ে অপপ্রচার হবিগঞ্জে গণমাধ্যম দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
ভোটের হাওয়া

ধানের শীষের প্রার্থীর পক্ষে ভোটার সহায়তায় ছাত্রদল নেতা নূর মোহাম্মদ রাসেলের উদ্যোগ

  • Reporter Name
  • Update Time : ১২:২১ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৮ Time View

মো. শান্ত খান, সাভার উপজেলা প্রতিনিধি:

ঢাকা–২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমানউল্লাহ আমানের পক্ষে ভোটারদের কেন্দ্রমুখী করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন তেঁতুলঝোড়া ইউনিয়ন ছাত্রদলের ৬ নম্বর ওয়ার্ড সভাপতি নূর মোহাম্মদ রাসেল।

জানা গেছে, ভোটের দিন কেন্দ্রে আগত ভোটারদের জন্য বিশুদ্ধ পানি, স্যালাইন ও হালকা খাদ্যসামগ্রী বিতরণের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি বয়স্ক, অসুস্থ ও নারী ভোটারদের কেন্দ্রে যাতায়াত সহজ করতে অটোরিকশার ব্যবস্থাও করা হয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মো. মেহেদী হাসানের নির্দেশনায় ৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পরিচালিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ বিষয়ে নূর মোহাম্মদ রাসেল বলেন, “আমরা চাই শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করুন। আমাদের মা-চাচী-খালা ও বয়স্ক অভিভাবকরা যেন কোনো কষ্ট ছাড়াই কেন্দ্রে যেতে পারেন, সে জন্য অটোরিকশার ব্যবস্থা করা হয়েছে। তরুণ-তরুণীদের প্রতিও আহ্বান, পরিবার-পরিজনকে সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে আসুন।”

তিনি আরও জানান, কেন্দ্রে আগত ভোটারদের স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনা করে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

স্থানীয় নেতাকর্মীরা বলেন, ভোটার উপস্থিতি বাড়ানো এবং নির্বাচনী পরিবেশ সক্রিয় রাখতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নিয়ামতপুরে দুর্যোগ সহায়তা: ঢেউটিন ও অনুদান বিতরণ

ধানের শীষের প্রার্থীর পক্ষে ভোটার সহায়তায় ছাত্রদল নেতা নূর মোহাম্মদ রাসেলের উদ্যোগ

Update Time : ১২:২১ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬