গাজীপুর , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
অভিযান: ৫০০ লিটার ওয়াশ ও ১০ লিটার চোলাই মদ ধ্বংস, গ্রেপ্তার ১ ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতাদের ভূমিকা নিয়ে কর্মশালা নাসিরনগরে লুডু খেলাকে কেন্দ্র করে যুবক নিহত, সংঘর্ষে চাঞ্চল্য সালথায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান, কোডিন ফসফেটসহ গ্রেপ্তার ১ সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন নেপালে ১০ বাংলাদেশি আটক, তালিকায় গাজীপুরের মহিলা লীগ নেত্রী কসমস রেস্টুরেন্টে ভয়াবহ আগুন, দুই ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে ফুলবাড়ীতে বিজিবির অভিযানে বিদেশি মদ ও ভারতীয় ট্যাবলেট আটক এনআইডি সংশোধনের নামে ২০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

ঢাকা কলেজে ক্রিকেটে চ্যাম্পিয়ন দিনাজপুর-২

  • Reporter Name
  • Update Time : ০৩:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • ৭০ Time View

সাদেকুল ইসলাম,বিরল(দিনাজপুর)প্রতিনিধিঃ
ঢাকা কলেজস্থ দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আসনভিত্তিক এক জমজমাট ঢাকা কলেজ ক্রিকেট টুর্নামেন্ট। শনিবার (৯ মে) বিকেলে ঢাকা কলেজের টেনিস গ্রাউন্ড মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে দিনাজপুর জেলার বিভিন্ন আসনের প্রতিনিধিত্বকারী মোট ৬টি দল অংশ নেয়।

প্রতিযোগিতাপূর্ণ ও প্রাণবন্ত এই ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের দল। অন্যদিকে রানার-আপ হয় দিনাজপুর-৬ আসনের প্রতিদ্বন্দ্বী দল। পুরো টুর্নামেন্ট ঘিরে খেলোয়াড় ও দর্শকদের মাঝে ছিল উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মুনিরুজ্জামান মনির। তিনি শিক্ষার্থীদের এমন আয়োজনকে সাধুবাদ জানান এবং খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও নেতৃত্বের গুণাবলি তৈরি হয় বলে মন্তব্য করেন।

এর আগে টুর্নামেন্টের উদ্বোধন করেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ.কে.এম ইলিয়াস। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সরকারি বাংলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক কামরুল হাসান। তারা শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীরগঞ্জ সমিতি, ঢাকার সভাপতি ড. আব্দুল হক হাফিজ, বিরল সমিতি, ঢাকার সাবেক সভাপতি ও সংগঠনের উপদেষ্টা কাওসার আহমেদ শিশির, উপদেষ্টা মোজাম্মেল হক, আবু রায়হান এবং স্বাধীন সরকার।

দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি সাঈদ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরনবী হাসান নাহিদের সঞ্চালনায় টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।

শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, নেতৃত্ব ও ঐক্য গড়ে তুলতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আয়োজকরা জানান, ভবিষ্যতেও ঢাকা কলেজে দিনাজপুর জেলার শিক্ষার্থীদের অংশগ্রহণে আরও বড় পরিসরে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

অভিযান: ৫০০ লিটার ওয়াশ ও ১০ লিটার চোলাই মদ ধ্বংস, গ্রেপ্তার ১

ঢাকা কলেজে ক্রিকেটে চ্যাম্পিয়ন দিনাজপুর-২

Update Time : ০৩:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬