গাজীপুর , শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
কালিয়াকৈরে পিচ্চি আকাশ গ্রেপ্তার, ১৮ মামলার আসামির অস্ত্র উদ্ধার নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার মোসাদ্দেক হোসেন বুলবুল বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান হলেন চট্টগ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে ২৪৫ কোটি টাকার প্রস্তাব গাজীপুরে ড্রেন প্রকল্পে অনিয়মের অভিযোগ, দ্রুত ব্যবস্থা চাইলেন এলাকাবাসী উত্তরায় বাস দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত, নিরাপদ সড়কের দাবিতে ক্ষোভ দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা রাঙ্গামাটি হাসপাতালে ইএনটি বিশেষজ্ঞ ডা. ওমর ফারুকের অবসর ২০ জুলাই কারফিউ: বৈষম্যবিরোধী আন্দোলনে সেনা মোতায়েন, স্তব্ধ ময়মনসিংহে জুলাই শহিদ দিবস ২০২৬ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ভোটের হাওয়া
দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল মান্দা যুবদলের বিক্ষোভ মিছিল: অপপ্রচার ও অশিষ্ট রাজনীতির প্রতিবাদ গাজীপুরে তারেক জিয়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি ঘোষণা নাসিরনগরে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন, থানায় মামলা দীর্ঘ রাজনৈতিক পথচলার পর নতুন সিদ্ধান্তে তরিকুল ইসলাম সজিব নেত্রকোণা ছাত্রদল কমিটিতে সহ-সভাপতি হলেন গোলাম কিবরিয়া

টেলিটক বাংলাদেশ ধ্বংসের চক্রান্ত বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • ৪২ Time View

বিপ্লব চৌধুরী ঃ স্টাফ রিপোর্টার

রাষ্ট্রায়ত্ত মোবাইমোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেডকে ধ্বংসের দেশি-বিদেশি চক্রান্ত বন্ধের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এই মানববন্ধনের আয়োজন করে রাষ্ট্র ও জনস্বার্থ রক্ষা জাতীয় কমিটি।

মানববন্ধনে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে টেলিটকের উন্নয়নে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং নতুন স্পেকট্রাম বরাদ্দের মাধ্যমে প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও শক্তিশালী করার সুযোগ তৈরি হয়েছে। তারা মনে করেন, এসব উদ্যোগ দেশের ডিজিটাল অবকাঠামোকে এগিয়ে নিতে সহায়ক হবে।

বক্তারা আরও বলেন, টেলিটক বাংলাদেশ শুধু একটি মোবাইল অপারেটর নয়, এটি দেশের তথ্য নিরাপত্তা, যোগাযোগ ব্যবস্থা এবং ডিজিটাল সার্ভিস উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান। তাই এই প্রতিষ্ঠানকে দুর্বল বা ধ্বংস করার যেকোনো চেষ্টা দেশের স্বার্থের বিরুদ্ধে যাবে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা সরকারের প্রতি কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি জানান। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে—

টেলিটককে ধ্বংসের সব ধরনের চক্রান্ত অবিলম্বে বন্ধ করা

স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা গ্রহণ

বকেয়া সমস্যার দ্রুত সমাধান করে আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা

দক্ষ ও পেশাদার ব্যবস্থাপনার মাধ্যমে টেলিটককে প্রতিযোগিতামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা

রাষ্ট্রীয় সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে স্বাধীন নিরীক্ষা চালু করা

বক্তারা সতর্ক করে বলেন, যদি রাষ্ট্র ও জনস্বার্থ রক্ষা জাতীয় কমিটি মানববন্ধন-এ উত্থাপিত দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না করা হয়, তবে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। তারা দাবি করেন, টেলিটককে শক্তিশালী করা মানে দেশের ডিজিটাল সার্বভৌমত্বকে রক্ষা করা।

শেষে বক্তারা আশা প্রকাশ করেন, সরকার দ্রুত পদক্ষেপ নিয়ে টেলিটককে একটি আধুনিক, লাভজনক এবং প্রতিযোগিতামূলক ডিজিটাল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কালিয়াকৈরে পিচ্চি আকাশ গ্রেপ্তার, ১৮ মামলার আসামির অস্ত্র উদ্ধার

টেলিটক বাংলাদেশ ধ্বংসের চক্রান্ত বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

Update Time : ০৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬