গাজীপুর , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নেত্রকোনা এসপির উদ্যোগে ১৫ দিনে হারানো মোবাইল উদ্ধার। গৌরনদী ইউএনও ইব্রাহীমের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যাচার অভিযোগ রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে ৪ মাদকসেবী গ্রেফতার গাজীপুর কোনাবাড়িতে ব্যবসায়ী অপহরণ, ৩ পুলিশ প্রত্যাহার কালীগঞ্জে মোবাইল কোর্ট: ইভটিজিংয়ে জেল, মাটি কাটায় জরিমানা নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযানে ৮০০ ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার রাঙামাটিতে জিরো টলারেন্সে ইয়াবাসহ আটক ১ শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা সভা মিরপুরে অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি আদমদিঘী শ্রমিক ইউনিয়নে আলিফ মাহমুদের দায়িত্ব গ্রহণ

টিকটক ও সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁদ পেতে অপহরণ ও মুক্তিপণ আদায়, কোনাবাড়িতে প্রতারক চক্র গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ১১:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ১১ Time View

সাংবাদিক মোঃ মোতালেব হোসেন 

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে একটি প্রতারক চক্রকে গ্রেপ্তার করেছে কোনাবাড়ি থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত চক্রটি টিকটকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সক্রিয় থেকে ভুক্তভোগীদের সঙ্গে পরিচয় ও সম্পর্ক তৈরি করত। পরবর্তীতে দেখা করার কথা বলে কৌশলে আটকিয়ে ভুক্তভোগী ও তাদের পরিবারের কাছে ফোন করে প্রাণনাশের হুমকি দিয়ে লাখ লাখ টাকা মুক্তিপণ আদায় করত।

এ ধরনের প্রতারণার শিকার হয়ে একাধিক ব্যক্তি অভিযোগ দায়ের করলে কোনাবাড়ি থানা পুলিশ তদন্তে নামে। পরে অভিযান চালিয়ে সংশ্লিষ্ট চক্রের কয়েকজন সদস্যকে আটক করতে সক্ষম হয় পুলিশ। তাদের বিরুদ্ধে কোনাবাড়ি থানায় একটি অপহরণ মামলা রুজু করা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে এবং জড়িত অন্যদের শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সাধারণ জনগণকে সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিচিত ব্যক্তির সঙ্গে সম্পর্ক স্থাপন ও সরাসরি সাক্ষাতের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নেত্রকোনা এসপির উদ্যোগে ১৫ দিনে হারানো মোবাইল উদ্ধার।

টিকটক ও সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁদ পেতে অপহরণ ও মুক্তিপণ আদায়, কোনাবাড়িতে প্রতারক চক্র গ্রেপ্তার

Update Time : ১১:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬