গাজীপুর , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীতে নামাজরত বৃদ্ধা হ/ত্যা: গ্রে”প্তার তিন কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ২৮ লাখ ৪৫ হাজার টাকা জব্দ, আটক ২ রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

টাঙ্গাইল সড়ক দুর্ঘটনা নাকি পরিকল্পিত খুন? ধনবাড়ীতে নিহত ১, আহত ১

  • Reporter Name
  • Update Time : ০১:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • ২৭ Time View

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের ধনবাড়ীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং আরেকজন গুরুতর আহত হওয়ার ঘটনা ঘিরে রহস্য তৈরি হয়েছে। নিহতের পরিবারের দাবি, এটি সাধারণ দুর্ঘটনা নয়; বরং পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। শুক্রবার (২৩ মে) রাত আনুমানিক ১১টার দিকে ঢাকা-জয়দেবপুর-টাঙ্গাইল মহাসড়কের কুচাভাঙ্গা ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন জামালপুর সদর উপজেলার মাইনপুর গ্রামের মৃত শামসুল হকের ছেলে আজমল (৩৩)। গুরুতর আহত হয়েছেন শেখের ভিটা এলাকার দেলোয়ার হোসেনের ছেলে সজিব (১৭)। বর্তমানে তিনি উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

আহত সজিব জানান, শুক্রবার রাতে তিনি ও তার তিন বন্ধু জামালপুরের ফৌজদারি মোড়ে আড্ডা দিচ্ছিলেন। এ সময় একটি ড্রাম ট্রাক সেখানে এসে থামে। ট্রাকের ভেতর থেকে এক নারীর চিৎকার শুনতে পান তারা। পরে তিনি ও তার এক বন্ধু ট্রাকটির দিকে এগিয়ে গেলে ট্রাকটি দ্রুত টাঙ্গাইলের দিকে চলে যায়।

সজিবের ভাষ্য অনুযায়ী, পরে দুই মোটরসাইকেল আরোহীর সহযোগিতায় তারা ট্রাকটির পিছু নেন। কিছুদূর যাওয়ার পর অন্যরা ফিরে গেলেও তিনি এবং মোটরসাইকেল চালক আজমল ট্রাকটিকে অনুসরণ করতে থাকেন। ধনবাড়ী এলাকায় পৌঁছে ট্রাকটিকে না পেয়ে ফেরার পথে কী ঘটেছে, তা তার মনে নেই বলে জানান তিনি।

এদিকে নিহত আজমলের পরিবারের দাবি, পুরো ঘটনাটি সন্দেহজনক। আজমলের বোন বলেন, “যদি এটি সাধারণ বাইক দুর্ঘটনা হতো, তাহলে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত থাকত। কিন্তু আমার ভাইয়ের শুধু ঠোঁট ও ভ্রুতে আঘাত পাওয়া গেছে। মোটরসাইকেলেরও তেমন ক্ষতি হয়নি। পাশের ছেলেটিরও বড় ধরনের আঘাত নেই। আমরা সুষ্ঠু তদন্ত চাই।”

তিনি আরও বলেন, “ফৌজদারি মোড়ে সিসিটিভি ক্যামেরা ও পুলিশ উপস্থিত থাকে। সেখানে কীভাবে একজন নারী অপহরণের শিকার হন? আমরা মনে করি, এটি পরিকল্পিত খুন হতে পারে।”

নিহতের বন্ধু শিমুলও ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। তিনি বলেন, “এখানে অন্য কোনো ঘটনা জড়িত থাকতে পারে। প্রকৃত সত্য উদঘাটন করে দোষীদের বিচারের আওতায় আনতে হবে।”

ধনবাড়ী থানার এসআই জাকির হোসেন জানান, টহল ডিউটির সময় কুচাভাঙ্গা ব্রিজ এলাকায় একটি মোটরসাইকেল সড়কে পড়ে থাকতে দেখা যায়। পরে আহতদের উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আজমলকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আহত সজিবের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং নিহতের পরিবারের অভিযোগ গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নরসিংদীতে নামাজরত বৃদ্ধা হ/ত্যা: গ্রে”প্তার তিন

টাঙ্গাইল সড়ক দুর্ঘটনা নাকি পরিকল্পিত খুন? ধনবাড়ীতে নিহত ১, আহত ১

Update Time : ০১:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬