গাজীপুর , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

টাঙ্গাইলে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

  • Reporter Name
  • Update Time : ০৯:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫১ Time View

আব্দুল্লাহ আল মামুন পিন্টু, টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের টাঙ্গাইল শহর ও ঘাটাইল উপজেলাতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাত ও বিকেলে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— টাঙ্গাইল শহরের ছোট কালীবাড়ি এলাকার দুই বন্ধু স্বাধীন (২১) ও ফাহিম (২২) এবং ঘাটাইল উপজেলার ঘটনায় টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের লাইলী বেগম (২৮) ও তার ভাগ্নী মদিনা আক্তার (১৮)।

জানা যায়, শুক্রবার রাত ১১টার দিকে টাঙ্গাইল শহরের জেলা সদর রোডের বটতলা এলাকায় রফিক-রাজু স্কুলের সামনে দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে স্থাপিত গ্যাস রাইজারের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা দুই বন্ধু গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ আলমগীর হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায় এবং দুর্ঘটনাটি ঘটে।

অপরদিকে, একই দিনে বিকেলে ঘাটাইল উপজেলার আঠারোদানা এলাকায় পৃথক আরেকটি সড়ক দুর্ঘটনায় লাইলী বেগম ও তার ভাগ্নী মদিনা আক্তার নিহত হন। স্থানীয় সূত্রে জানা গেছে, সড়ক পারাপারের সময় দ্রুতগতির একটি যানবাহন তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

দুই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সংশ্লিষ্ট থানার পুলিশ মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

টাঙ্গাইলে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

Update Time : ০৯:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬