গাজীপুর , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

টঙ্গীতে বাবা-ছেলের লাশ উদ্ধার: টঙ্গী হত্যাকাণ্ডে এলাকায় চাঞ্চল্য

  • Reporter Name
  • Update Time : ০৬:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • ৫৭ Time View

মোঃ মুজাহিদদুল ইসলামঃ

গাজীপুরের টঙ্গী বনমালা এলাকায় এক হৃদয়বিদারক ও রহস্যজনক ঘটনা ঘটেছে। নিজ ঘর থেকে এক ছেলে এবং পাশের রেললাইন থেকে তার বাবার মরদেহ উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল ২০২৬ ইং) ভোরে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। নিহতরা হলেন মোঃ সোহেল হোসেন (৫২) এবং তার ছেলে সাকিব হোসেন (১৮)। এ ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য পরিবারের বড় ছেলে সোহান হোসেনকে (২৭) পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল হোসেন দীর্ঘদিন বিদেশে (সিঙ্গাপুর ও মালয়েশিয়া) ছিলেন। প্রায় এক বছর আগে তার স্ত্রী মারা যান। এরপর থেকে তিনি দুই ছেলেকে নিয়ে টঙ্গীর বনমালা এলাকায় বসবাস করতেন। নিহত সাকিব হোসেন রাজধানীর উত্তরা এলাকার একটি কলেজে একাদশ শ্রেণিতে পড়াশোনা করতেন এবং পাশাপাশি একটি চাকরিও করতেন।

পুলিশ জানায়, শনিবার রাতের কোনো এক সময় এই ঘটনা ঘটেছে। সাকিব হোসেনের মরদেহ নিজ ঘর থেকেই উদ্ধার করা হয়। তার মুখে কাপড় গুঁজে রাখা ছিল এবং দুই হাতের রগ কেটে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অন্যদিকে, বাবার মরদেহ পাশের বনমালা রেললাইনে পাওয়া যায়, যেখানে রেলের আঘাতের চিহ্ন ছিল।

ঘটনার সময় বড় ছেলে সোহান হোসেন পাশের কক্ষে ঘুমিয়ে ছিলেন বলে জানা যায়। তিনি নাইট ডিউটি শেষে বাড়িতে ফিরে ঘুমিয়ে পড়েছিলেন এবং কোনো কিছু বুঝতে পারেননি বলে দাবি করেছেন।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসান জানান, এটি একটি সন্দেহজনক ঘটনা। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ঘটনায় পুরো টঙ্গী এলাকায় আতঙ্ক ও শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

টঙ্গীতে বাবা-ছেলের লাশ উদ্ধার: টঙ্গী হত্যাকাণ্ডে এলাকায় চাঞ্চল্য

Update Time : ০৬:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬