গাজীপুর , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
পাঁচবিবিতে ৭০ ছাত্রী পেল বাইসাইকেল, শিক্ষা উপকরণ পেল ২০০ শিক্ষার্থী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম ঠাকুরগাঁওয়ে ইয়াবা উদ্ধার: ১০০ কিলোমিটার ধাওয়া করে ট্রাকচালক আটক বাসন থানার অভিযানে গ্রেপ্তার পাঁচ, গাঁজা ও ডাকাতি মামলার আসামি নওগাঁয় ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের নাটক, জুয়ায় হেরে গ্রেপ্তার ৬ নবাবগঞ্জে গাছের ডাল পড়ে আরোহীর মৃত্যু, ছেলে গুরুতর আহত পুলিশের সোর্স পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, বাসনে সোহেলকে ঘিরে প্রশ্ন সরাইল–নাসিরনগর–লাখাই সড়ক চার লেনে উন্নীতকরণের ভিত্তিপ্রস্তর স্থাপন ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস ২০২৬ পালিত বাংলাদেশের সংগীতাঙ্গনে আকাশ মাহমুদের বহুমুখী পথচলা
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের শেষ আশ্রয় গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা

  • Reporter Name
  • Update Time : ০৫:৫০ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
  • ৬৩ Time View

মোঃ দিদারুল ইসলাম, চট্টগ্রামঃ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসী, ভূমিদস্যু ও অপরাধী চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, রাষ্ট্রের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করে কোনো অপরাধী গোষ্ঠীকে আর কোনোভাবেই সমান্তরাল নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তুলতে দেওয়া হবে না।

৩১ মে রবিবার জঙ্গল সলিমপুর এলাকা পরিদর্শন শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় সরকারের উচ্চপদস্থ প্রশাসনিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অতীতে কিছু রাজনৈতিক ও দুর্বৃত্তায়নের কারণে এ এলাকায় অপরাধী চক্র শক্ত অবস্থান তৈরি করেছিল, যা এখন আর চলতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, “জঙ্গল সলিমপুর সন্ত্রাস” এখন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার পর্যবেক্ষণে রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে ইতোমধ্যে অপরাধীদের গড়ে তোলা নিয়ন্ত্রণ ব্যবস্থা অনেকাংশে ভেঙে ফেলা হয়েছে। সিসিটিভি, পাহারা এবং অবৈধ নেটওয়ার্ক ব্যবহার করে যে আধিপত্য তৈরি করা হয়েছিল, তা ধ্বংস করা হয়েছে বলেও তিনি দাবি করেন।

র‍্যাবের নির্মাণাধীন ক্যাম্প ভাঙচুরের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এর পেছনে কারা জড়িত তা তদন্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। একইসঙ্গে ভূমিদস্যু ও অপরাধী চক্রের সব সদস্যকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে তিনি আশ্বস্ত করে বলেন, প্রকৃত বাসিন্দাদের উচ্ছেদের কোনো পরিকল্পনা নেই। বরং তাদের জন্য টেকসই পুনর্বাসন পরিকল্পনা গ্রহণ করা হবে। সরকার কোনো ধরনের গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখার আহ্বান জানিয়েছে।

তিনি আরও জানান, জঙ্গল সলিমপুরসহ আশপাশের এলাকাগুলোতে আধুনিক সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে। পাশাপাশি পুলিশ, র‍্যাব, বিজিবি সহ বিভিন্ন বাহিনীর অবকাঠামো শক্তিশালী করা হবে। অপরাধপ্রবণ এলাকাগুলোকে স্থায়ীভাবে নিয়ন্ত্রণে আনাই সরকারের লক্ষ্য।

সবশেষে তিনি বলেন, “সন্ত্রাসীদের শেষ আশ্রয়” আর কোনো এলাকায় থাকতে দেওয়া হবে না। দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পাঁচবিবিতে ৭০ ছাত্রী পেল বাইসাইকেল, শিক্ষা উপকরণ পেল ২০০ শিক্ষার্থী

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের শেষ আশ্রয় গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা

Update Time : ০৫:৫০ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬