গাজীপুর , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুড়িয়ে দেওয়া হবে: র‍্যাব মহাপরিচালক

  • Reporter Name
  • Update Time : ০১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ১১১ Time View

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুড়িয়ে দেওয়া হবে: র‍্যাব মহাপরিচালক

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান বলেছেন, চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকা বর্তমানে সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে। খুব শিগগিরই আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সেখানে অবৈধভাবে বসবাসকারী ও অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের আস্তানা গুড়িয়ে দেওয়া হবে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৩টার দিকে চট্টগ্রামের পতেঙ্গায় র‌্যাব-৭ এর প্রধান কার্যালয়ে সন্ত্রাসী হামলায় নিহত র‍্যাব কর্মকর্তা শহীদ মোতালেব হোসেনের জানাজা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে দুপুর আড়াইটার দিকে জানাজা অনুষ্ঠিত হয়।

র‍্যাব মহাপরিচালক বলেন, “সুবেদার মোতালেব হোসেন শহীদ হয়েছেন। এই ঘটনায় যারা জড়িত, কাউকেই ছাড় দেওয়া হবে না। সবাইকে আইনের আওতায় এনে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।”

তিনি আরও জানান, এ ঘটনায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে এবং রায় কার্যকর হওয়া পর্যন্ত পুরো বিষয়টি র‍্যাব নিবিড়ভাবে মনিটরিং করবে।

শহীদ মোতালেবের পরিবারের বিষয়ে তিনি বলেন, “আমরা তাকে আর ফিরিয়ে দিতে পারব না। তবে তার পরিবারের অপূরণীয় ক্ষতির দায়ভার আমরা গ্রহণ করেছি। র‍্যাব সবসময় শহীদ পরিবারের পাশে থাকবে।”

উল্লেখ্য, সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের হামলায় র‍্যাবের উপসহকারী পরিচালক মোতালেব হোসেন নিহত হন। একই ঘটনায় র‍্যাবের আরও তিন সদস্য এবং ‘মনা’ নামের একজন সোর্স গুরুতর আহত হন। নিহত মোতালেব বিজিবির নায়েব সুবেদার ছিলেন এবং প্রেষণে র‍্যাবে কর্মরত ছিলেন।

পুলিশ, র‍্যাব ও স্থানীয় সূত্র জানায়, ওইদিন বিকেলে ইয়াসিনের নেতৃত্বে জঙ্গল সলিমপুর এলাকায় একটি বিএনপি কার্যালয় উদ্বোধনের কথা ছিল। এ উপলক্ষে সেখানে বিপুলসংখ্যক লোকজন জড়ো হয়। রুকন গ্রুপের অনুসারী ও র‍্যাবের সোর্স মনা র‍্যাবকে জানান, উদ্বোধনী অনুষ্ঠানে ইয়াসিন উপস্থিত থাকবেন। এ তথ্যের ভিত্তিতে পতেঙ্গা কোম্পানির একটি র‍্যাব দল সেখানে অভিযান পরিচালনা করে।

বিকেল পৌনে ৪টার দিকে অভিযান চালাতে গেলে ইয়াসিন গ্রুপের অনুসারীরা র‍্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে চারজন র‍্যাব সদস্য ও সোর্স মনাকে আটকে রেখে তাদের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে মারধর করা হয়।

খবর পেয়ে সীতাকুণ্ড থানা পুলিশ উদ্ধার অভিযান চালিয়ে স্থানীয় একটি পক্ষের সহায়তায় গুরুতর আহত পাঁচজনকে উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক র‍্যাবের উপসহকারী পরিচালক মোতালেব হোসেনকে মৃত ঘোষণা করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুড়িয়ে দেওয়া হবে: র‍্যাব মহাপরিচালক

Update Time : ০১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬