গাজীপুর , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নেত্রকোনা এসপির উদ্যোগে ১৫ দিনে হারানো মোবাইল উদ্ধার। গৌরনদী ইউএনও ইব্রাহীমের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যাচার অভিযোগ রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে ৪ মাদকসেবী গ্রেফতার গাজীপুর কোনাবাড়িতে ব্যবসায়ী অপহরণ, ৩ পুলিশ প্রত্যাহার কালীগঞ্জে মোবাইল কোর্ট: ইভটিজিংয়ে জেল, মাটি কাটায় জরিমানা নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযানে ৮০০ ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার রাঙামাটিতে জিরো টলারেন্সে ইয়াবাসহ আটক ১ শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা সভা মিরপুরে অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি আদমদিঘী শ্রমিক ইউনিয়নে আলিফ মাহমুদের দায়িত্ব গ্রহণ

জকসু নির্বাচনে জয়ী আব্দুল্লাহ আল ফারুককে পীরগাছায় ছাত্রশিবিরের সংবর্ধনা

  • Reporter Name
  • Update Time : ১০:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • ৩৩ Time View

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায় আব্দুল্লাহ আল ফারুক-কে সংবর্ধনা ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, পীরগাছা উপজেলা শাখা।

গতকাল শনিবার সন্ধ্যায় পীরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির, সহযোগী অধ্যাপক ও তাম্বুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রশীদ মুকুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা জামায়াতে ইসলামীর মানবসম্পদ বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক মোত্তালিব হোসাইন।

অনুষ্ঠানে জকসু সদস্য আব্দুল্লাহ আল ফারুককে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। একইসঙ্গে শিবিরের কৃতি শিক্ষার্থী সিফাত হোসেন-কেও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

বক্তারা বলেন, সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে আব্দুল্লাহ আল ফারুকের এই বিজয় পীরগাছাবাসীর জন্য গর্বের বিষয়। তারা উল্লেখ করেন, এই সাফল্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ইসলামী ছাত্রশিবিরের কর্মীদের মেধা, নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতার প্রতিফলন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংবর্ধিত নেতা আব্দুল্লাহ আল ফারুকের পিতা, পীরগাছা সদর ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার কাজী আজিজুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী দপ্তর সম্পাদক মোশারফ হোসেন, জেলা দপ্তর সম্পাদক রবিউল ইসলাম, জেলা প্রকাশনা সম্পাদক আহমদ ফয়সাল, জেলা আইন সম্পাদক মশিউর রহমান, পীরগাছা পূর্ব থানা সভাপতি মোস্তাফিজুর রহমান, পশ্চিম থানা সভাপতি আব্দুর রহিম এবং পীরগাছা সরকারি কলেজ শাখা সভাপতি সেলিম আহমেদ।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে আব্দুল্লাহ আল ফারুকের উজ্জ্বল ভবিষ্যৎ ও অব্যাহত সাফল্য কামনা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

নেত্রকোনা এসপির উদ্যোগে ১৫ দিনে হারানো মোবাইল উদ্ধার।

জকসু নির্বাচনে জয়ী আব্দুল্লাহ আল ফারুককে পীরগাছায় ছাত্রশিবিরের সংবর্ধনা

Update Time : ১০:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬