গাজীপুর , বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
আনোয়ারায় চীনা শিল্পাঞ্চল, এক লাখ কর্মসংস্থানের নতুন সম্ভাবনা স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযানে ক্লোজড তত্ত্বাবধায়ক নোয়াখালীতে ময়মনসিংহে টিসিবি স্মার্ট কার্ড বিতরণ, সুবিধা পেল ১৮৯০ পরিবার বৃষ্টিতে কালিয়াকৈরের হরতকীতলা আমতলায় ভয়াবহ জলাবদ্ধতা টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে ১০,৫০০ ইয়াবা ও ৫৮ লাখ টাকা উদ্ধার ময়মনসিংহে তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স সভা, ধূমপান রোধে কঠোর নির্দেশ গাজীপুর শ্রীপুরের সংরক্ষিত বনে গাজারি গাছ চুরিতে ২ আটক ও অটো জব্দ এভারকেয়ার হাসপাতালে এমপি মতিনের স্ত্রীর খোঁজ নিলেন অধ্যাপক নরসিংদীতে ক্লু-লেস চালক হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, ২ গ্রেফতার দোয়ারাবাজারে কৃষি প্রযুক্তি মেলা ২০২৬ উদ্বোধন, কৃষি উন্নয়নে নতুন দিগন্ত

ছত্রিশগ্রামে পরিকল্পিত সন্ত্রাস: সালিশ বৈঠকে গলা কেটে হত্যার চেষ্টা

  • Reporter Name
  • Update Time : ০৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪২ Time View

সিলেট প্রতিনিধি:

সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার ছত্রিশগ্রামে সালিশ বৈঠককে কেন্দ্র করে সংঘটিত হামলায় এক যুবকের শ্বাসনালী কেটে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাংবাদিক লাভলু মিয়ার ছেলে আলামিনের সঙ্গে একই গ্রামের পুতুল মিয়ার ছেলে রুমনের টাকা-পাওনা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল সন্ধ্যায় মাইজগাঁও রেলস্টেশন এলাকায় আলামিনকে মারধর করে অতিরিক্ত টাকা দাবি করা হয় বলে অভিযোগ রয়েছে।

পরবর্তীতে বিষয়টি মীমাংসার লক্ষ্যে রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ছত্রিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের ফুলসার টিলা যাওয়ার সড়কে অবস্থিত মঞ্জিল মিয়ার চায়ের হোটেলে সালিশ বৈঠক বসে।

অভিযোগ রয়েছে, সালিশ চলাকালে পূর্বপরিকল্পিতভাবে কয়েকজনকে নিয়ে সেখানে হামলার প্রস্তুতি নেওয়া হয়। আলামিনকে না পেয়ে তার ফুফাতো ভাই আয়মন আহমেদের ওপর হামলা চালানো হয়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করা হলে তার শ্বাসনালী কেটে যায় বলে জানা গেছে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আনোয়ারায় চীনা শিল্পাঞ্চল, এক লাখ কর্মসংস্থানের নতুন সম্ভাবনা

ছত্রিশগ্রামে পরিকল্পিত সন্ত্রাস: সালিশ বৈঠকে গলা কেটে হত্যার চেষ্টা

Update Time : ০৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬