গাজীপুর , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

চিত্র সাংবাদিকদের ভাবনায় সরস্বতী পুজো ও চিত্র প্রদর্শনীর শুভ সূচনা

  • Reporter Name
  • Update Time : ০২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • ৬৭ Time View

চিত্র সাংবাদিকদের ভাবনায় সরস্বতী পুজো ও চিত্র প্রদর্শনীর শুভ সূচনা

কলকাতা, পশ্চিমবঙ্গ প্রতিনিধি: সমরেশ রায় ও শম্পা দাস

চিত্র সাংবাদিকদের ভাবনা ও সৃজনশীলতার মেলবন্ধনে কলকাতায় শুভ সূচনা হলো সরস্বতী পুজো ও চিত্র প্রদর্শনীর। শুক্রবার (২৩ জানুয়ারি) কলকাতার এসপ্ল্যানেড ইস্টে অবস্থিত ঐতিহাসিক সিদো কানহু ডহর প্রাঙ্গণে কলকাতা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

২২ জানুয়ারি দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এ আয়োজনে সরস্বতী পুজো ষষ্ঠতম বর্ষে এবং চিত্র প্রদর্শনী দ্বিতীয় বর্ষে পদার্পণ করলো। এবছরের ভাবনা—

“চিত্র যেথা ভয় শূন্য”।

ফিতে কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন কলকাতা মহানগরীর মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিম, বিধায়ক দেবাশীষ কুমার, কলকাতা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক পিন্টু প্রধান, সভাপতি শ্যামল মৈত্রসহ বিশিষ্ট অতিথিবৃন্দ ও অসংখ্য চিত্র সাংবাদিক।

উদ্বোধনের পর অতিথিদের উত্তরীয় পরিয়ে ও পুষ্পস্তবক দিয়ে সম্মাননা জানানো হয়।

এই চিত্র প্রদর্শনীতে ১২৫ জন চিত্র সাংবাদিকের তোলা প্রায় ২৫৫টি ছবি প্রদর্শিত হচ্ছে। ছবিগুলোতে সমাজের নানা দিক, রাজনৈতিক ও সামাজিক ঘটনা, চলচ্চিত্র জগতের স্বনামধন্য অভিনেতা-অভিনেত্রীদের মুহূর্ত, ক্রীড়াজগতের স্মরণীয় দৃশ্যসহ নানা গুরুত্বপূর্ণ সময়ের দলিল তুলে ধরা হয়েছে।

প্রদর্শনীটি ২৩ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। জনবহুল রাস্তার পাশে এই প্রদর্শনী দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন পথচলতি মানুষ।

চিত্র সাংবাদিকরা বলেন, এই প্রদর্শনীর মাধ্যমে বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে প্রশ্ন তোলা হয়। সংবাদচিত্র ইতিহাসে নীরব সাক্ষীর ভূমিকা পালন করে—শব্দের আগেই সত্য তুলে ধরে। একটি লেন্সের ভেতর দিয়ে সমাজ নিজেকে দেখে, আর সেই সব মুহূর্তই এই প্রদর্শনীতে সংরক্ষিত হয়েছে।

কলকাতা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক পিন্টু প্রধান বলেন,

“বহু বাধা ও প্রতিকূলতার মধ্য দিয়ে আমরা এই জায়গায় পৌঁছেছি। এক সময় এই জনবহুল স্থানে পুজো ও প্রদর্শনী করতে বাধা দেওয়া হয়েছিল। কিন্তু সকলের সহযোগিতায় আজ আমরা ষষ্ঠতম বর্ষে সরস্বতী পুজো এবং দ্বিতীয় বর্ষে চিত্র প্রদর্শনী আয়োজন করতে পেরেছি।”

তিনি আরও বলেন,

“চিত্র সাংবাদিকরা কখনো রাজনৈতিক রঙে ছবি তোলেন না। সবার মুহূর্ত তুলে ধরা আমাদের দায়িত্ব। ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করার পরিকল্পনা রয়েছে।”

এই আয়োজনে প্রশাসন, কর্পোরেশন, বিদ্যুৎ বিভাগ এবং স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতার কথা উল্লেখ করে সকলের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

চিত্র সাংবাদিকদের ভাবনায় সরস্বতী পুজো ও চিত্র প্রদর্শনীর শুভ সূচনা

Update Time : ০২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬