গাজীপুর , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
বৃষ্টিতে কালিয়াকৈরের হরতকীতলা আমতলায় ভয়াবহ জলাবদ্ধতা টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে ১০,৫০০ ইয়াবা ও ৫৮ লাখ টাকা উদ্ধার ময়মনসিংহে তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স সভা, ধূমপান রোধে কঠোর নির্দেশ গাজীপুর শ্রীপুরের সংরক্ষিত বনে গাজারি গাছ চুরিতে ২ আটক ও অটো জব্দ এভারকেয়ার হাসপাতালে এমপি মতিনের স্ত্রীর খোঁজ নিলেন অধ্যাপক নরসিংদীতে ক্লু-লেস চালক হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, ২ গ্রেফতার দোয়ারাবাজারে কৃষি প্রযুক্তি মেলা ২০২৬ উদ্বোধন, কৃষি উন্নয়নে নতুন দিগন্ত বিদায় সংবর্ধনায় আবেগঘন বিদায় নিলেন প্রধান শিক্ষক মিজানুর রহমান ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতার নির্দেশে ৩৮ সরকারি গাছ কাটা অভিযোগ মোঃ জাকির হোসেন সুন্দরবন ইউনিয়নে চেয়ারম্যান পদে জনসমর্থনে শীর্ষে

চাঁদাবাজি ও সন্ত্রাসে আতঙ্ক, বিএনপির নাম ভাঙিয়ে এলাকায় প্রভাব বিস্তার—বগুড়ায় অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • ১০৩ Time View

চাঁদাবাজি ও সন্ত্রাসে আতঙ্ক, বিএনপির নাম ভাঙিয়ে এলাকায় প্রভাব বিস্তার—বগুড়ায় অভিযোগ

বায়েজিদ হোসেন, বিশেষ প্রতিনিধি, বগুড়া

বগুড়া সদর উপজেলার কর্ণপুর উত্তর পাড়া এলাকায় বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি, সন্ত্রাস ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে আব্দুল মোত্তালিব বাবুলের বিরুদ্ধে। স্থানীয়রা অভিযোগ করেছেন, তিনি দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, ভূমি দস্যুতা, হুমকি-ধামকি এবং যৌন নিপীড়নের মাধ্যমে এলাকাবাসীকে জিম্মি করে রেখেছেন।

স্থানীয়রা আরও অভিযোগ করেছেন, বাবুলের পরিবার—বাবা মোহাম্মদ আলী একজন ভুয়া মুক্তিযোদ্ধা, ভাই মিন্টু কাউন্সিলরও সেনাবাহিনীর চাকরিচূত ও নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় দোসর—রাজনৈতিক ছত্রচ্ছায়ায় এলাকায় দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করে আসছে। বাবুল নিজেকে আড়াল রাখতে ঢাকায় গিয়ে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করছে এবং রাজনৈতিক পরিচয় জালিয়াতির মাধ্যমে আবারও এলাকায় প্রভাব বিস্তার করতে চেষ্টার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী রেখা বেগম জানিয়েছেন, “তার নির্যাতনের কারণে বাইরে বের হওয়া ছিল সম্ভব নয়। কুপ্রস্তাবে রাজি না হলে স্বামী ও ভাইকে মেরে ফেলার হুমকি দেওয়া হতো। ভয়ে থানায় যেতে পারিনি।”

বগুড়া সদর থানার ফুলবাড়ি পুলিশ ফাঁড়ীর ইনচার্জ মো. আলমাস বলেন, “ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এলাকাবাসী প্রশ্ন তুলেছেন—নিষিদ্ধ আওয়ামী লীগের দোসর ও সেনাবাহিনীর চাকরিচূত একজন ব্যক্তি কীভাবে প্রকাশ্যে বিএনপির নাম ভাঙিয়ে সন্ত্রাস চালাচ্ছে এবং তাকে কে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

বৃষ্টিতে কালিয়াকৈরের হরতকীতলা আমতলায় ভয়াবহ জলাবদ্ধতা

চাঁদাবাজি ও সন্ত্রাসে আতঙ্ক, বিএনপির নাম ভাঙিয়ে এলাকায় প্রভাব বিস্তার—বগুড়ায় অভিযোগ

Update Time : ০৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬