গাজীপুর , সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর রতন শেখ রামিসা হত্যা মামলার রায়ে মৃত্যুদণ্ড, সন্তুষ্ট দেশবাসী ও পরিবার বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রসহ ১০ আসামি গ্রেফতার কিশোরগঞ্জে উজ্জ্বল মিয়ার মৃত্যু ঘিরে উত্তেজনা ও বিভ্রান্তি ছড়াল বাসন থানা পুলিশের অভিযানে অস্ত্র-মাদকসহ ৫ আসামি গ্রেফতার ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে কালিয়াকৈরে মানববন্ধন উখিয়া সীমান্তে বিজিবির অভিযানে গোলাগুলি, উদ্ধার অস্ত্র ও ইয়াবা চাঁদার দাবিতে হুমকি, মৎস্য খামার নিয়ে উত্তেজনা বৃদ্ধি কর্ণফুলীতে জাতীয় ছাত্রশক্তির সংগঠকসহ পাঁচজন গ্রেপ্তার, এলাকায় চাঞ্চল্য যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় চট্টগ্রামে আটকে স্ক্র্যাপ জাহাজ, সংকটে শিল্প
ভোটের হাওয়া
দীর্ঘ রাজনৈতিক পথচলার পর নতুন সিদ্ধান্তে তরিকুল ইসলাম সজিব নেত্রকোণা ছাত্রদল কমিটিতে সহ-সভাপতি হলেন গোলাম কিবরিয়া বিএমডিএ চেয়ারম্যান হিসেবে হাসান জাফির তুহিন যোগদান রাঙ্গামাটিতে ছাত্রদল কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ এসআইআর বিতর্কে পশ্চিমবঙ্গের ঐতিহাসিক ভোটগ্রহণ ঢাকা উত্তর সিটিতে বিএনপি নেতার ত্যাগ ও অবদান পার্বত্য তিন জেলা পরিষদ নির্বাচন: প্রধানমন্ত্রীর কাছে সমঅধিকার দাবি কালিয়াকৈরে মানবিক নেতা সাইজুদ্দিন আহমেদ কালিয়াকৈর পৌরসভা: দুর্নীতি ও মাদকমুক্ত উদ্যোগে জসিম উদ্দিন চট্টগ্রামে মোটরসাইকেল শোভাযাত্রার নিষিদ্ধ ছাত্রলীগ কর্মিদের খুঁজছে পুলিশ

চট্টগ্রামে শিশু ধর্ষণের ঘটনায় উত্তাল হয়ে উঠলো পুরো বাকলিয়া

  • Reporter Name
  • Update Time : ০৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • ১৬ Time View

চট্টগ্রামে শিশু ধর্ষণের অভিযোগে আবারও ক্ষোভে ফুঁসে উঠেছে সাধারণ মানুষ। ঢাকার আলোচিত শিশু নির্যাতন ও হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং রাতভর পুলিশ ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়।

শুক্রবার (২২ মে) ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে বাকলিয়া থানায় মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার দায়িত্বশীল এক কর্মকর্তা। তিনি জানান, মামলায় গ্রেপ্তার হওয়া মনির নামের এক যুবককে আসামি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২১ মে) নগরের চেয়ারম্যানঘাটা এলাকায় তিন বছর বয়সী শিশুটি নিখোঁজ হয়। পরে বিকেলে তাকে উদ্ধার করা হলে পরিবারের সদস্যরা শিশুটির শারীরিক অবস্থা দেখে সন্দেহ করেন যে সে যৌন নিপীড়নের শিকার হয়েছে। এরপর খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়।

অভিযুক্ত মনির স্থানীয় একটি ডেকোরেশন দোকানে কাজ করেন বলে জানা গেছে। এলাকাবাসীর দাবি, তিনি স্থানীয়দের কাছে নিজের অপরাধ স্বীকার করেছেন। যদিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই তথ্যের সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি পুলিশ।

বিকেল ৪টার দিকে স্থানীয়রা চেয়ারম্যানঘাটার ‘বিসমিল্লাহ ম্যানশন’ নামের একটি ভবন ঘেরাও করেন। এ সময় উত্তেজিত জনতা ভবনের কলাপসিবল গেট ভাঙারও চেষ্টা চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠায় এবং অভিযুক্তকে আটক করে।

তবে অভিযুক্তকে থানায় নেওয়ার সময় বিক্ষুব্ধ জনতা পুলিশকে বাধা দেয় এবং অভিযুক্তকে জনতার হাতে তুলে দেওয়ার দাবি জানায়। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

রাত বাড়ার সঙ্গে সঙ্গে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। একপর্যায়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে অভিযুক্তকে পুলিশের পোশাক পরিয়ে থানায় নেওয়া হয়। সংঘর্ষ চলাকালে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।

চট্টগ্রামে শিশু ধর্ষণের এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। সচেতন নাগরিকরা শিশু নির্যাতনের বিরুদ্ধে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে বাকলিয়া শিশু নির্যাতনের ঘটনায় প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর রতন শেখ

চট্টগ্রামে শিশু ধর্ষণের ঘটনায় উত্তাল হয়ে উঠলো পুরো বাকলিয়া

Update Time : ০৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬