গাজীপুর , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীতে নামাজরত বৃদ্ধা হ/ত্যা: গ্রে”প্তার তিন কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ২৮ লাখ ৪৫ হাজার টাকা জব্দ, আটক ২ রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

চট্টগ্রামে প্রকাশ্যে জুয়ার আসর থেকে ২০ জুয়াড়ী আটক

  • Reporter Name
  • Update Time : ০২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৬ Time View

মোঃ দিদারুল ইসলাম, চট্টগ্রাম:

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকায় প্রকাশ্যে জুয়া খেলায় অংশ নেওয়ার অভিযোগে ২০ জনকে আটক করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। অভিযানে তাদের কাছ থেকে নগদ ১২ হাজার ২৯০ টাকা এবং ১৫৬ পিস তাস জব্দ করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানার কাজীর দেউরীর কাজী বাড়ি পুকুরপাড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব উদ্দিন।

সিএমপি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়ার দিকনির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতরা বিভিন্ন জেলা থেকে এসে প্রকাশ্যে জুয়া খেলায় অংশ নিচ্ছিল। তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন—জালাল (৩৬), কামাল (৪৫), মো. সজিব (৩৩), মো. আপন (১৯) ও আলমগীর হোসেন (২৭)।

কোতোয়ালী থানার ওসি মো. আফতাব উদ্দিন জানান, আটককৃতদের বিরুদ্ধে সিএমপির অধ্যাদেশ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, নগরীর বিভিন্ন এলাকায় প্রকাশ্য জুয়া বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জুয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নরসিংদীতে নামাজরত বৃদ্ধা হ/ত্যা: গ্রে”প্তার তিন

চট্টগ্রামে প্রকাশ্যে জুয়ার আসর থেকে ২০ জুয়াড়ী আটক

Update Time : ০২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬