গাজীপুর , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

চট্টগ্রামের অক্সিজেন–দুই নম্বর গেটে নতুন সেতু চালু, যান চলাচলে স্বস্তি

  • Reporter Name
  • Update Time : ১০:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০৭ Time View

মোঃ শহিদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রামের অক্সিজেন–দুই নম্বর গেট সড়কের স্টারশিপ এলাকায় শীতল ঝরনা খালের ওপর ধসে পড়া সড়কসেতুটি পুনর্নির্মাণের পর যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। মঙ্গলবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)-এর মেয়র ডা. শাহাদাত হোসেন সেতুটি উদ্বোধন করেন।

উদ্বোধনকালে মেয়র জানান, গত বছরের ৭ আগস্ট প্রায় ৫০ বছর আগে নির্মিত পুরনো সেতুটি ধসে পড়েছিল। তৎকালীন নির্মিত কাঠামো আধুনিক ভারবহন ক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রকল্পের আওতায় খালের প্রশস্ততা ৬ মিটার থেকে ১৩ মিটারে উন্নীত করা হয়েছে এবং গভীরতা বৃদ্ধি পেয়েছে। ফলে বর্ষাকালে পানির প্রবাহ বেড়ে গিয়ে সেতুর ফাউন্ডেশনের নিচ থেকে মাটি সরে যায় এবং উত্তর পাশের ইটের আবাটমেন্ট ভেঙে পড়ে।

মেয়র বলেন, ঘটনার পর সেতু পুনর্নির্মাণের ঘোষণা দেওয়া হয়। ধসে পড়া অংশ অপসারণের পর ডিসেম্বরে নির্মাণকাজ শুরু হয় এবং মাত্র তিন মাসের মধ্যে সেতুটি যান চলাচলের উপযোগী করা সম্ভব হয়েছে। হাটহাজারী রোডে অবস্থান করায় সেতুটি অত্যন্ত ব্যস্ততম। ১৫ মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণে ৭ কোটি ২০ লাখ টাকার প্রকল্প গ্রহণ করা হয়।

বর্তমানে প্রাথমিকভাবে ৯.৫ মিটার প্রশস্ত অংশ চালু করা হয়েছে। মেয়র জানান, আগামী ১–২ সপ্তাহের মধ্যে পুরনো সেতুর অবশিষ্ট অংশ ভেঙে পূর্ণাঙ্গ নির্মাণকাজ শুরু হবে এবং ছয় মাসের মধ্যে সম্পূর্ণ কাজ শেষ হবে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী রিফাতুল করিম, মাহমুদ শাফকাত আমিন, জাহিদুর রশিদ ভূঁইয়া, সহকারী প্রকৌশলী মশিউজ্জামান সিদ্দিকী পাভেল এবং উপ-সহকারী প্রকৌশলী।

দীর্ঘদিনের ভোগান্তি শেষে সেতু চালু হওয়ায় স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। যান চলাচল স্বাভাবিক হওয়ায় নগরীর গুরুত্বপূর্ণ এই সড়কে অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

চট্টগ্রামের অক্সিজেন–দুই নম্বর গেটে নতুন সেতু চালু, যান চলাচলে স্বস্তি

Update Time : ১০:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬